শিরোনাম
◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০৯ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্চে ক্যারিবিয়ান দ্বীপে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

স্পোর্টস ডেস্ক: [২] করোনা মহামারির পর গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফর দিয়ে খুলেছিল আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ার। এরপর সবচেয়ে বেশি সময় জৈব সুরক্ষা বলয়ে থেকে নিউ জিল্যান্ড ও বাংলাদেশ সফর করেছে ক্যারিবিয়ানরা। এবার সেই দেশটিই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে যাচ্ছে মার্চে, অতিথি শ্রীলঙ্কা।

[৩] ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শেষবার আন্তর্জাতিক ক্রিকেট হয়েছিল ২০২০ সালের জানুয়ারিতে। আয়ারল্যান্ড গিয়েছিল ক্যারিবিয়ান দ্বীপে। এক বছরেরও বেশি সময় পর আবার আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে পূর্ণাঙ্গ সফরে যাচ্ছে শ্রীলঙ্কা।

[৪] অ্যান্টিগায় জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রুদ্ধদ্বার স্টেডিয়ামে হবে এই তিনটি সিরিজ। আগামী ৩ মার্চ টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দেশের ক্রিকেটীয় লড়াই। প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হবে কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে, যেখানে এতদিন শুধু ঘরোয়া ক্রিকেট খেলা হয়েছে।

[৫] একই ভেন্যুতে ৫ ও ৭ মার্চ হবে সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি। ১০, ১২ ও ১৪ মার্চ স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হবে তিনটি ওয়ানডে, যা বিশ্বকাপ সুপার লিগের অংশ। কুলিজ ক্রিকেট মাঠে দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষে ভিভ রিচার্ডস স্টেডিয়ামে হবে দুটি টেস্ট ম্যাচ- ২১ মার্চ ও ২৯ এপ্রিল। আগামী ২৩ ফেব্রুয়ারি ক্যারিবিয়ান দ্বীপের উদ্দেশে দেশ ছাড়বে শ্রীলঙ্কা ক্রিকেট দল। - রাইজিং বিডি

  • সর্বশেষ