শিরোনাম
◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৮ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বশেমুরবিপ্রবির ২০% আঞ্চলিক কোটা বাতিলের দাবিতে উপাচার্যের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি

মেহেদী হাসান: [২] গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ১৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে বিশ্ববিদ্যালয় ভর্তিতে বৃহত্তর ফরিদপুরের জন্য ২০% কোটা বরাদ্দ রাখার বিষয়ে প্রস্তাব রাখা হয়৷

[৩] প্রস্তাবটির বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছে শিক্ষার্থীরা৷ এদিকে (১৭ ফেব্রুয়ারি) বুধবার কোটা বাতিলের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা৷

[৪] বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুল মিলন ও গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রোমীয় রহমান এই স্মারকলিপি প্রধান করেন৷

[৫] স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানান, প্রস্তাবিত কোটা বরাদ্দের বিষয়টি কোটা সংরক্ষণের মূল লক্ষ্যের সাথে সাংঘর্ষিক৷ কোটা সংবিধানের ১৯ নং অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক সিদ্ধান্ত৷ সেই সঙ্গে এ সিদ্ধান্ত ভর্তি বাণিজ্য চর্চার পথকে সুগম করবে৷ সেই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংশ্লিষ্ট যে কোনো সিদ্ধান্ত গ্রহণে শিক্ষার্থীদের সংশ্লিষ্টতা নিশ্চিত করার দাবি করা হয় উক্ত স্মারকলিপিতে৷ সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়