শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩৪ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষকরা উন্নত বাংলা গড়ার হাতিয়ার, প্রাথমিক শিক্ষকরা চাইলে সম্মিলিতভাবে বড় কিছু করতে পারবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

শরীফ শাওন: [২] প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর, আপনাদের দিকে তাকিয়ে আছে আগামী প্রজন্ম। আপনাদের সঙ্গে নিয়ে আগামী বিশ্ব মোকাবেলা করতে পারবো।

[৩] মঙ্গলবার টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে সারাদেশে প্রায় ৫ লাখ শিক্ষক রয়েছে, যা সরকারি অন্য কোন ডিপার্টমেন্টে নেই। এই বিশাল পরিবার চাইলে পুলিশ ও আনসারের মত নিজেদের একটি ব্যাংক তৈরি করতে পারে, উন্নত মানের হাসপাতাল তৈরি করতে পারে। সবাই যদি সামান্য পরিমাণ অর্থ নিয়ে তহবিল করে তবে তা অনেক বড় একটি অ্যামাউন্ট হবে।

[৪] জাকির হোসেন বলেন, স্বপ্নের স্বাধীনতা ও বাংলাদেশ রক্ষা করতে জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করার সপ্ন দেখেছেন বঙ্গবন্ধু। প্রায় দেড় লাখ শিক্ষককে জাতীয়করণের মাধ্যমে তিনি শিক্ষকদের জাতীয় পর্যায়ে মূল্যায়ন করেছেন। বঙ্গবন্ধুর পর অন্যান্য সরকার আমলে মাত্র ১ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে সরকারি করা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে আরও ২৬ হাজার ১৯৩ বিদ্যালয়কে সরকারিকরণ করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়