শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫৯ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৩, শনাক্ত ৩৯৬

শাহীন খন্দকার ও মহসীন কবির: [২] দেশে করোনাভাইরাসে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ২৯৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৩৯৬ জন। এ নিয়ে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪১ হাজার ৪৩৪ জন হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

[৩] মৃতদের মধ্যে ১০ জন পুরুষ আর ৩ জন নারীর মৃত্যু হয়েছে।এ পর্যন্ত পুরুষ মারাগেছেন, ৬ হাজার ২৮১ জন, আর নারী মারাগেছেন, ২ হাজার ১৭ জন। এদের মধ্যে ঢাকা বিভাগের ৯ জন চট্রগ্রামে ২ জনসহ বরিশাল ও ময়মনসিংহে ১ জন করে মারা গেছে। মৃতদের মধ্যে সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

[৪] মৃতদের বয়স বিবেচনায় ১জনের বয়স ছিলো ১০ এর মধ্যে, দুইজনের ৪১ থেকে ৫০ এর মধ্যে। ৩১ থেকে ৪০’র মধ্যে ১ জন, তিনজনের বয়স ছিলো ৫১ থেকে ৬০ মধ্যে। এছাড়া ৬০ উর্ধ্ব ছিলেন, ৬ জন।

[৫] স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ২৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৭টি আরটি-পিসিআর ল্যাব, ২৯টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৬৬টি র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাৎ সর্বমোট ২১২টি ল্যাবে ১৪ হাজার ৭৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

[৬] এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৮ লাখ ৭৭ হাজার ৪২টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৬৮ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৭ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭৫১ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৮ হাজার ৬২১ জন হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়