শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫৬ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মধ্যপ্রাচ্যে মাত্র ১ শতাংশ মানুষ কোভিড ভ্যাকসিন পেয়েছে জানাল ‘হু’

রাশিদুল ইসলাম : [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ মরোক্ক থেকে পাকিস্তান পর্যন্ত ভূমধ্যসাগরীয় অঞ্চলের (ইসরায়েল বাদে) ৬শ মিলিয়ন মানুষের কোভিড ভ্যাকসিন প্রাপ্তি নিয়ে এক রিপোর্টে বলছে ১২টি দেশের মানুষকে এ পর্যন্ত ৬.৩ মিলিয়ন ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে এসব দেশের নাম বলেনি ‘হু’। নিউ আরব

[৩] ‘হু’এর কায়রো ভিত্তিক আঞ্চলিক প্রধান আহমেদ আল-মানধারি সাংবাদিকদের বলেন সংস্থার ভূমধ্যসাগরীয় অঞ্চলে ২১টি সদস্য দেশে জনসংখ্যা রয়েছে ৫৮৩ মিলিয়ন। এতে ফিলিস্তিন যোগ করা হলেও ইসরায়েলকে যোগ করা হয়নি। ইসরায়েলে ৩.৮ মিলিয়ন মানুষ প্রথম ডোজ ও ২.৪ মিলিয়ন দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছে।

[৪] আল-মানধারি জানান কোভাক্স কর্মসূচির আওতায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিউনিশিয়ায় ৩৭ হাজার ও ফিলিস্তিনের গাজায় ৯৪ হাজার ভ্যাকসিন পাঠানো হচ্ছে।

[৫] মানধারি আরো জানান বাকি দেশগুলো এ বছরের জুন মাসের মধ্যে ৪৬ থেকে ৫৬ মিলিয়ন এ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড ভ্যাকসিন পেয়ে যাবে।

[৬] তিনি বলেন ভূমধ্য পূর্বাঞ্চলের দেশগুলোতে এপর্যন্ত ৬ মিলিয়ন কোভিডে আক্রান্ত হওয়ার পর মারা গেছে ১ লাখ ৪০ হাজার মানুষ। ১৩টি দেশে কোভিডের নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়েছে।

[৭] ‘হু’ কর্তা বিশ্বে ভ্যাকসিন সরবরাহে বৈষম্য সম্পর্কে সতর্ক করে বলেন এটা বলা খুব কঠিন কি পরিমান ভ্যাকসিন পাওয়া সম্ভব হচ্ছে।

  • সর্বশেষ