শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:০৮ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুয়া বক্তা ওয়াজ করতে গণপিটুনির শিকার(ভিডিও)

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার একটি মাহফিলে ওয়াজ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন এক বক্তা। বয়ানের মাঝে তার পরিচয় নিয়ে সন্দেহ জাগলে গণপিটুনি দিয়ে তাকে এলাকাছাড়া করেন স্খানীয়রা। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার এল্লারচর ইউনিয়নের বালিথা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, যে বক্তা ওয়াজে আসার কথা ছিল তিনি ওই এলাকায় পরিচিত। কিন্তু আরেকজন মঞ্চে উঠে বয়ান করতে থাকলে শ্রোতাদের মনে সন্দেহ জাগে। একপর্যায়ে মঞ্চে থাকা একজন স্থানীয় গণমান্য ব্যক্তি সরাসরি তাকে জিজ্ঞাসা করলে ধরা পড়ে যান ওই বক্তা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শামছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সালমা বেগম নামের এক নারী ওই মাহফিলের আয়োজন করেছিলেন। সেখানে ঢাকা থেকে মাওলানা আবুল কালাম আজাদ নামের এক বক্তা আসার কথা ছিল। কিন্তু এ নাম ধারণ করে অন্য একজন এসে প্রধান অতিথির ওয়াজ শুরু করেন। পরে বয়ানের মাঝে শ্রোতাদের মনে সন্দেহ জাগলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিষয়টি বুঝতে পেরে মঞ্চেই ওই বক্তাকে মারপিট শুরু করেন জনতা। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হলে এলাকাছাড়া করা হয় তাকে।’

জানা যায়, মারধরের শিকার ওই বক্তা এফডিসির একজন ভিডিও এডিটর ও স্ক্রিপ্ট রাইটার। তবে তার পরিচয় সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়