শিরোনাম
◈ আ‌মে‌রিকার প‌ক্ষে ইরানে পাল্টা হামলা চালালো কাতার, সৌ‌দি আরবও হামলার প্রস্তু‌তি নি‌চ্ছে ◈ ম্যাচ জিতেও বা‌র্সেলোনার বিদায়, ফাইনালে আতলেতিকো মা‌দ্রিদ ◈ ইরানে নতুন করে ইসরাইলের হামলা ◈ ফের কি রাজপথে নামছে এনসিপির নেতৃত্বে ছাত্ররা? ◈ এ‌শিয়ান কা‌পে খেলা নি‌য়ে ভারতীয় নারী ফুটবলে নজিরবিহীন বিতর্ক, দলকে পাঠানো হল ভুল জার্সি   ◈ বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কার‌ণে এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তান ◈ রপ্তানিমুখী খাতের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় দিয়েছে সরকার ◈ কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সমর্থনে ভূমধ্যসাগরে রাফালসহ রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ◈ নারায়ণগঞ্জ বিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যে অবরুদ্ধ এনসিপি এমপি আব্দুল্লাহ আল আমিন ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের শঙ্কা, স্পট মার্কেট থেকে এলএনজি কেনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪৩ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলাপুর ট্রেনের ইঞ্জিন মেরামত করতে গিয়ে মিস্ত্রির মৃত্যু

শাহীন খন্দকার: [২] রাজধানীর কমলাপুরে ট্রেনের ইঞ্জিনের চাপায় শরিফুদ্দিন হারুন (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ট্রেনের ইঞ্জিন মিস্ত্রি ছিলেন। ইঞ্জিন মেরামত করতে গিয়েই অন্য একটি ইঞ্জিন এসে তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

[৩] শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুর রেল স্টেশনে ইঞ্জিন মেরামতের স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় শরিফুদ্দিনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

[৪] শরিফুদ্দিনের সহকারী বাবুল হোসেন জানান, তারা ইঞ্জিন মেরামতের কাজ করেন। সকালে স্টেশনে ট্রেনের একটি ইঞ্জিন মেরামতের কাজ চলছিল। শরিফুদ্দিন সেখানে কাজ করছিলেন। এসময় আরেকটি ইঞ্জিন এসে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

[৫] বাবুল হোসেন আরও জানান, শরিফুদ্দিনের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়। তার বাবা মৃত তোফায়েল আহমেদ। রাজধানীর শাহজাহানপুর পানির ট্যাংকি এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

[৬] এদিকে শরিফুদ্দিনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদশর্ক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, তার মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়