শিরোনাম
◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩৩ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালমানের ঘোড়া কিনে ১৪ লাখ টাকা খোয়ালেন নারী ভক্ত

বিনোদন ডেস্ক: লমান খানের প্রিয় ঘোড়া বিক্রি হবে বলে তিনি তিন প্রতারকের কাছে ১২ লাখ রুপি দেন।

রাজস্থানের সন্তোষ ভাটি ঠিক করেছিলেন ঘোড়া কিনবেন। অভিযোগ, সেই সূত্রেই তার দেখা হয়েছিল নির্ভয় সিং, রাজপ্রীত এবং আরেকজন ব্যক্তির সঙ্গে। তৃতীয় ব্যক্তির নাম জানেন না সন্তোষ। তিনজন মিলে তাকে একটি ছবি দেখান। সূত্র: এই সময়, সময় টিভি

ছবিতে ঘোড়ার ওপরে বসেছিলেন সালমান খান। তিন প্রতারক মহিলাকে জানান, সালমান নিজের প্রিয় ঘোড়াটি বিক্রি করবেন। আর মহিলা যদি তা কিনে নেন তাহলে লাভবান হবেন। কারণ সালমান খানের ঘোড়া তিনি দ্বিগুণ দামে আবার বিক্রি করতে পারবেন।

এই টোপেই খুশি হয়ে প্রতারকদের নগদ ১১ লাখ রুপি দিয়ে দেন সন্তোষ ভাটি। পরে আরও ১ লাখ রুপি দেন চেকের মাধ্যমে। প্রতারিত যে হয়েছেন, তা সন্তোষ বুঝতে পারেন ঘোড়াটি নেওয়ার দিন। তাকে নির্দিষ্ট জায়গায় যেতে বলা হয়েছিল। সেখানে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও কারও দেখা মেলেনি। তখনই নিজের ভুল বুঝতে পারেন মহিলা।

প্রথমে থানায় প্রতারণার অভিযোগ জানিয়েছিলেন সন্তোষ রাঠি। কিন্তু তাতে কোনও ফল মেলেনি। পরে উপযুক্ত তদন্তের দাবিতে রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। মহিলার আবেদন খারিজ করে দেন বিচারপতি পি এস ভটি। তবে তাকে নিজের অভিযোগ স্থানীয় থানার ডেপুটি কমিশনারকে জানাতে বলেন। আর ডেপুটি কমিশনারটিকেও বিষয়টি গুরুত্বসহকারে দেখার পরামর্শ দেন।

যদিও আদালতে পুলিশের পক্ষ থেকে আইনজীবী জানান, যথেষ্ট গুরুত্ব দিয়ে মহিলার মামলাটি দেখা হচ্ছে। প্রতারকদের সন্ধান পাওয়ার আপ্রাণ চেষ্টা করছে পুলিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়