শিরোনাম
◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৩৭ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ট্রাম্প ‘বাতিল সংস্কৃতির’ শিকার, অভিশংসনের বিচারের শুনানিতে বললেন তার আইনজীবী

লিহান লিমা: [২] সিনেটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিচারের শুনানির দ্বিতীয় পর্যায়ে তার আইনজীবী ডেমোক্রেট দলের ওপর ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ডাইনী অনুসন্ধান’ এর অভিযোগ আনেন। বিবিসি, আল জাজিরা, ডেইলি মেইল

[৩]ট্রাম্পের আইনজীবী মাইকেল ভেন দের ভেন বলেন, ঔই দিনের সহিংসতার ট্রাম্পের কোনো ভূমিকা ছিলো ছিলো না। প্রেসিডেন্ট সমর্থকদের শান্তি বজায় রাখার আহŸান জানিয়েছিলেন।’ তিনি আরো বলেন, ‘ডেমোক্রেটরা সহিংসতাকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক প্রতিদ্ব›দ্বীকে অযোগ্য প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে। ট্রাম্পের বিরুদ্ধে আগ্রাসী ও দৈত্যকার মিথ্যে অভিযোগ আনা হয়েছে। এটি সাংবিধানিক বাতিল সংস্কৃতি।’

[৪]ট্রাম্পের আইনজীবী দাবী করেন, সাবেক প্রেসিডেন্ট মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর ‘বাক-স্বাধীনতা’র ধারা কর্তৃক সুরক্ষিত।

[৫]ট্রাম্পের বিরুদ্ধে গত ৬ জানুয়ারি ক্যাপিটলে সহিংসতা উস্কে দেয়ার অভিযোগ আনা হয়েছে। ওই দাঙ্গায় ৫ জন নিহত হয়েছিলেন। ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করেছেন। বেশিরভাগ রিপাবলিকানই ইঙ্গিত দিয়েছেন তারা সিনেটে ট্রাম্পকে অভিশংসনের বিচারে অভিযুক্ত করার ভোটাভুটিতে সমর্থন দেবেন না। তাকে অভিযুক্ত করতে হলে সিনেটের ৫০জন ডেমোক্রেট সদস্যসহ আরো ১৭জন রিপাবলিকান আইনপ্রণেতার সমর্থনের প্রয়োজন হবে।

[৬]এর আগে হাউসের ডেমোক্রেট ম্যানেজাররা সিনেটে অভিযোগের প্রমাণ হিসেবে ট্রাম্পের সাবেক ভিডিও বার্তা, টুইট ও ক্যাপিটলে সহিংসতার ফুটেজ উপস্থাপন করেন। ডেমোক্রেট কৌশুলিদের উপস্থাপনের পর্ব শেষ হওয়ার পর ট্র্রাম্পের আইনজীবীরা নিজেদের পক্ষ রাখার জন্য ১৬ ঘণ্টা সময় পাচ্ছেন। এরপর সিনেটেররা দুই পক্ষকেই প্রশ্ন করবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়