শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র ও ইরানের অবরোধ নিয়ে অচলাবস্থা, আলোচনার জন্য পাকিস্তানের চাপ ◈ আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা ◈ অকথ্য ভাষায় গালিগালাজ করে, তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না: ডাকসু নেতাকে হুমকির অভিযোগ ◈ তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ◈ বাড়ছে বিদ্যুতের লোডশেডিং, সমাধান কোন পথে ◈ জার্মান কা‌পের ফাইনালে বায়ার্ন মিউনিখ ◈ গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে? ◈ পাসপোর্ট জটিলতায় উদ্বেগ: প্রবাসীদের দুর্ভোগে সরকারের হস্তক্ষেপ চান জামায়াত আমির ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম যা জানাগেল ◈ ভারতের দর্শকরা ফুটবল বিশ্বকাপ দেখ‌তে পাবেন তো? সম্প্রচারকারী সংস্থা গু‌লোর অনাগ্রহ 

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৩ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় ও জনজীবনে নানামুখী সংকট নিরসনে মনযোগি না হয়ে খেতাব বিতর্ক অহেতুক-অনভিপ্রেত: খালেকুজ্জামান

সমীরণ রায়: [২] বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সাধারণ সম্পাদক আরও বলেন, স্বাধীনতার ৫০ বছরেও মুক্তিযুদ্ধাদের আজও সঠিক তালিকা যেখানে প্রণয়ন করা হয়নি। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও আকাঙ্ক্ষা যেখানে বাস্তবায়ন করা হয়নি। বরং মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশ পরিচালনা করে দেশকে দুর্নীতি-দুঃশাসন-লুণ্ঠনের মৃগয়া ক্ষেত্রে পরিণত করা হয়েছে, তখন মূল সমস্যা বাদ দিয়ে খেতাব বিতর্ক অনভিপ্রেত।

[৩] জনজীবনের ও জাতীয় জীবনের সংকট নিরসনে মনযোগি হতে সরকারের প্রতি আহ্বান জানান খালেকুজ্জামান।

[৪] শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়