শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪৬ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদিতে নারীর ক্ষমতায়ন ‘একটি মিথ্যা’ বললেন লুজাইনের বোন লিনা

রাশিদুল ইসলাম : [২] ৩ বছরের বেশি সময় ধরে সৌদি নারী অধিকারকর্মী লুইজিয়ান আল-হাতলোলের বোন লিনা আন্তর্জাতিক অঙ্গনে তার বোনের মুক্তির দাবিতে প্রচারণা চালিয়ে আসছেন। এখন লুজাইনকে মুক্তি দেওয়ার পরও লিনা বলছেন আদতে নারী অধিকার বলে সৌদি আরবে কিছু নেই। ক্ষমতায়ন তো একটি মিথ্যা বিষয়। সিএনএন

[৩] ব্রাসেলসে এক সাংবাদিক সম্মেলনে লিনা বলেন আদতে কোনো সংস্কার হয়নি সৌদি আরবে। সৌদি নাগরিকরা নির্যাতনের শিকার হচ্ছে আরো বেশি। ক্রাউন প্রিন্স বিন সালমানের ভয়ে কেউ মুখ খুলতে চায় না।

[৪] যদিও সৌদি আরবে দুর্নীতির বিরুদ্ধে বিন সালমানের নেতৃত্বে জেহাদ পরিচালনা হয়েছে। অনেক সংস্কারের কথা শোনা যাচ্ছে। সিনেমা হল ও খেলার মাঠে নারীরা যেতে পারছে কিন্তু রাজনৈতিক ব্যবস্থার সংস্কার না করা পর্যন্ত পরিস্থিতির কোনো হেরফের হবে। তবে সমালোচকদের এধরনের বক্তব্যের প্রেক্ষিতে সৌদি সরকার তাদের দেশটির জাতীয় নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে বলে অভিহিত করেছে।

[৫] লুজাইন দীর্ঘদিন থেকে সৌদি আরবে বাকস্বাধীনতা ও রাজনৈতিক অধিকারের জন্যে প্রচার চালিয়ে আসছিলেন। তার মত অনেক নারী ও পুরুষ অধিকার কর্মীকে একই কারণে এখনো কারাগারে বন্দী থাকতে হচ্ছে।

[৬] লিনা তার বোনকে মুক্তির জন্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচেষ্টার জন্যে তাকে ধন্যবাদ জানান। সাংবাদিক সম্মেলনে লুজাইনের আরেক বোন আলিয়া উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়