শিরোনাম
◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে ◈ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনা‌লে আজ বাংলা‌দেশ ও ভারত মু‌খ্মেু‌খি ◈ ট্রাম্প‌কে চ‌্যা‌লেঞ্জ জানা‌তে উপসাগরীয় দেশগু‌লোর আট সেতু উ‌ড়ি‌য়ে দে‌বে ইরান

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৩১ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে পিচ্ছিল সড়কে সিরিজ দুর্ঘটনায় নিহত ৩

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বরফে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে শতাধিক গাড়ি একটি অপরটিকে পিছন থেকে ধাক্কা মারে। এ সিরিজ দুর্ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

টেক্সাসের ফোর্ট ওর্থ এলাকায় স্থানীয় সময় বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

টেক্সাস ইন্টারস্টেট-৩৫ সড়কে বরফে পিচ্ছিল হয়ে থাকা সড়কে ১৮ চাকার একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি যাত্রীবাহী বাসকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে।

এর ফলে ব্যাস্ত সড়কটিতে একে একে সামনের সব গাড়িতে পিছনের গাড়িগুলো ধাক্কা মারে। এর ফলে এ সিরিজ দুর্ঘটনার ঘটে।

খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রতিটি গাড়ি তল্লাশি করে আরোহীদের বের করে আনার চেষ্টা করছেন।সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়