শিরোনাম
◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ ◈ হংকং‌য়ের বিরু‌দ্ধে জয় দি‌য়ে এশিয়া কাপ রাইজিং স্টারসে শুরু বাংলাদেশের ◈ বাবর আজম‌কে নিয়ে বারবার প্রশ্ন করায় মেজাজ হারালেন পাকিস্তান কোচ মাইক হেসন  ◈ শেখ হাসিনার স্বাক্ষর জাল করে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ফের পাসপোর্ট ও এনআইডির আবেদন ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৪৪ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরে ছাগল চুরি করা সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

সাবরীন জেরীন: [২] অভিযুক্ত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন দর্জীকে তার পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক এ তথ্য নিশ্চিত করেছেন।

[৩] এর আগে গত বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পখিরা এলাকা থেকে একটি প্রাইভেটকারে স্থানীয় লোকমান মালোতের গৃহপালিত একটি ছাগল চুরি করে নিয়ে যাচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে ধাওয়া দিলে তারা সেখান থেকে দ্রুত সটকে পড়েন। পরে টইল পুলিশকে জানালে পুলিশ চুরি হওয়া ছাগল বহন করা প্রাইভেটকারটি গতিরোধ করে।

[৪] পরে ছাত্রলীগ নেতা তুহিন দর্জীসহ তার চার সহযোগীকে জুবায়ের হাওলাদার, রানা বেপারী, রবিউল ইসলাম ও মাহবুব তালুকদারকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত ওই প্রাইভেটকার জব্দ ও ছাগল উদ্ধার করা হয়। মামলা হওয়ার একদিন পরে ছাত্রলীগ নেতা তুহিনসহ তার চার সহযোগীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

[৫] মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) দিপংকর রোয়াজা বলেন, মঙ্গলবার এই ছাগল চুরির মামলার শুনানি ছিল। আসামিকে আদালতে হাজির করা হলে আমরা তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করি। কারণ মামলার বাদী এজাহারে আরও ৫টি গৃহপালিত ছাগল একই কায়দায় চুরি হয়েছে বলে উল্লেখ করেন। এই ছাগল চোর চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টি তদন্ত করতেই আমরা আসামি তুহিনের পাঁচ দিনের রিমান্ড চাই। কিন্তু আদালতে আসামির পক্ষের লোকজন মামলার বাদীকে হাজির করে। সেখানে বাদী আসামির জামিন দেওয়া হলে তার আপত্তি নেই বলে আদালতকে জানায়। এ কারণে আদালত রিমান্ডের আবেদন বাতিল করে আসামিকে জেলহাজতে বসেই জিজ্ঞাসাবাদের অনুমতি নেয়। তবে আদালত আসামি পক্ষের জামিন আবেদন খারিজ করে পুনরায় শুনানি দিন ঠিক করেন।

[৬] এসআই দিপংকর রোয়াজা আরও বলেন, ‘ছাত্রলীগ নেতা তুহিন দর্জীর নামে সদর থানায় মাদক, বিস্ফোরকসহ আরও ৭টি মামলা আছে। বর্তমানে আসামি তুহিনসহ তার সহকারীরা কারাগারে আছে। প্রধান আসামি তুহিনকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের অন্যদের খুঁজে বের করা হবে।

[৭] জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেইন অনিক বলেন, ‘ছাগল চুরির ঘটনাটি সারাদেশে সমালোচিত হয়েছে। ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

[৮] তুহিন গ্রেফতার হওয়ার দিনই আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে তার বহিষ্কার চেয়ে সুপারিশ পাঠিয়েছি। চিঠি পাঠানো ৬ দিন পর মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত ছাত্রলীগের একটি প্যাডে তুহিনকে বহিষ্কারের ঘোষণা দেয়।

  • সর্বশেষ