শিরোনাম
◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ◈ ৩ মার্চ থেকে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, এবারও শতভাগ অনলাইনে

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৬ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুলাউড়ার পৌর নাগরিকদের জীবনমান উন্নয়নে কাজ করা হবে

স্বপন দেব : [২] মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলারদের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান বুধবার (১০ ফেব্রুয়ারি) পৌরসভা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

[৩] এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ।

[৪] নেছার আহমদ এমপি বলেন, দীর্ঘ ২১ বছর পর পৌরসভায় আওয়ামী লীগের দলীয় মেয়র নির্বাচিত করেছেন কুলাউড়া পৌরবাসী। জেলার ৪টি পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাবো। সার্বিক উন্নয়ন নিশ্চিত করার দায়িত্ব এখন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর। সেই সাথে উন্নয়ন বরাদ্ধ যাতে বেশি আসে সেই দাবি জানাবো।

[৫] নব নির্বাচিত মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন বলেন, কুলাউড়া পৌরবাসীর উন্নত জীবনমান নিশ্চিত করতে আমি কাজ করে যাবো। পৌরবাসির অংশ গ্রহণের ভিত্তিতে সকল উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে নেয়া হবে। কুলাউড়া পৌরসভার প্রধান সমস্যা যানজট ও জলাবদ্ধতা। অগ্রাধিকার ভিত্তিতে এগুলো নিরসন করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়