শিরোনাম
◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪৩ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোথাও গেলেই ফুল নিয়ে আসে, ক্রেস্ট দেয় এগুলো কমিয়ে আনা দরকার: পরিকল্পনামন্ত্রী

বাশার নূরু: [২] চলতি অর্থবছর নির্বাচিত চলমান ২২টি প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ এবং আটটি সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন সংক্রান্ত ওরিয়েন্টেশন কর্মশালা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে। সেখানে বক্তব্য দেয়ার সময় বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী এবং অতিরিক্ত সচিব ড. গাজী মো. সাইফুজ্জামান বক্তব্য রাখেন। তারা অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রশংসা করেন।

[৩] এরপর পরিকল্পনামন্ত্রী বলেন, আমাকে নিয়ে অনেক সুন্দর কথা বলেছেন প্রদীপ এবং সাইফুজ্জামান। আমাকে অত প্রশংসা করতে হবে না। এতে লজ্জা লাগে, মাঝে মাঝে অস্বস্তিকর। ধন্যবাদ, আসুন, ভালো আছেন, এটুকু যথেষ্ট। ফুল-ফাল দেয়া কমেছে ইদানীং। আরও কমাব আমরা।

[৪] তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি সামনে। ভাষা শহীদদের স্মরণ করতে হবে। কিন্তু স্মরণ করে মাথা নোয়াবেন না, মাথা ভেঙে পড়ে যাবেন না। আমাদের বীর পুরুষদের সালাম দেব, ধন্যবাদ জানাব, তারপর কাজে চলে যাব। ওদিকে তাকিয়ে বন্দনাগীতি গেয়ে সারাবেলা নষ্ট করলে দিন নষ্ট হয়ে যাবে।

[৫] পরিকল্পনামন্ত্রী বলেন, নিজেদের অবস্থান সম্পর্কে আপনারা গর্ববোধ করবেন। লজ্জা পাবেন না, ভয় পাবেন না। ভয় পাওয়ার দিন শেষ। মাথা নুইয়ে চলার দিন শেষ। স্বাধীন দেশের মানুষ আপনারা। কাজ করব, কাজের ফল ভোগ করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়