শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২১ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকা নিয়ে কোনও সমস্যা হচ্ছে না: প্রধান বিচারপতি

বাশার নূরু:[২] টিকা নেওয়ার পর শরীরে কোনও ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেছেন, করোনার টিকা নিয়েছি। টিকা নেওয়ার পর আজ বিচারকাজ পরিচালনা করছি। কোনও সমস্যা হচ্ছে না।

[৩] সোমবার আইনজীবী ও নিজেদের মধ্যে সমঝোতা করে সশরীরে আপিল বিভাগে উপস্থিত হওয়া দুটি দেওয়ানি মামলার পক্ষকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি একথা বলেন।

[৪] প্রধান বিচারপতি উপস্থিত সবাইকে টিকা নেওয়ার আহবান জানান। এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, স্যার আমরা কাল টিকা নেব। প্রধান বিচারপতি তাকে উদ্দেশ্য করে বলেন, আপনি টপ ল অফিসার অফ দ্য কান্ট্রি। গতকালই আপনার টিকা নেওয়া উচিত ছিল।

[৫] রোববার বেলা ৩টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে টিকা নেন প্রধান বিচারপতি। টিকা নেওয়ার পর প্রধান বিচারপতি দেশবাসীকেও টিকা নেওয়ার আহ্বান জানান। সাংবাদিকদের তিনি বলেন, 'আমি টিকা নিয়েছি। আমার স্ত্রীও নিয়েছেন। আমার এ পর্যন্ত কোনো অসুবিধা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়