শিরোনাম
◈ ফ্লাইট বাতিল, ভিসা জটিলতা: প্রবাসী কর্মীদের ওপর প্রভাব ◈ কার্গো সংকট ও কনটেইনার জট: বৈশ্বিক অস্থিরতায় বাণিজ্য ঝুঁকিতে ◈ ভূমি অফিসে সকাল ৯টায় গিয়ে যা দেখলেন প্রতিমন্ত্রী কায়সার কামাল ◈ হরমুজ প্রণালিতে উত্তেজনা চরমে, একদিনে পাঁচ জাহাজে হামলার খবর ◈ ৪ দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য ◈ খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা ◈ ব্যক্তিগত যানবাহন কমিয়ে গণপরিবহন ব্যবহারের আহ্বান ◈ প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেন ই-হেলথ কার্ড চালুর, রোগীরা কী সুবিধা পাবেন ◈ একা‌ধিক নতুন মুখ নিয়ে বাংলাদেশে সফ‌রে আসছে পাকিস্তান ক্রিকেট দল ◈ ভারতের সঙ্গে নৌ-মহড়া শেষে ফেরার পথে মার্কিন টর্পেডো হামলা, নিহত ৮৭ ইরানি সেনা

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৫ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]দেশে ভুট্টা থেকে পুষ্টিসমৃদ্ধ তেল উৎপাদনের সম্ভাবনা

তাপসী রাবেয়া: [২] কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, এই প্রকল্প সফল হলে ভুট্টাচাষিরা অনেক লাভবান হবে। পুষ্টিনিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে, আমদানি নির্ভরতা কমতেও সহায়ক হবে।

[৩] শনিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুরে নাসির স্টার্চ, অয়েল অ্যান্ড অ্যানিমেল ফিড ইন্ড্রাস্টিজ লিমিটেড পরিদর্শন শেষে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

[৪] কৃষিমন্ত্রী বলেন, উন্নত দেশের মতো বাংলাদেশেও ভুট্টা থেকে তেল উৎপাদনের অনেক সম্ভাবনা রয়েছে। দেশে শিল্প-কারখানা স্থাপন করে বাণিজ্যিকভাবে ভুট্টার তেল উৎপাদন করতে পারলে একদিকে যেমন বিদেশ থেকে তেল আমদানি হ্রাস পাবে অন্যদিকে তেলের দেশজ উৎপাদন বৃদ্ধি পাবে। উদ্যোক্তারা এগিয়ে আসলে দেশের কৃষক লাভবান হবে। পাশাপাশি, দেশের মানুষের পুষ্টিনিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে।

[৫] গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড মো: এছরাইল হোসেন বলেন,  দেশে বর্তমানে উৎপাদিত ৫৪ লক্ষ টন ভুট্টা থেকে প্রায় ১ লক্ষ ২০ হাজার টন ভুট্টা তেল প্রতি বছর আহরণ করা সম্ভব যার বাজার মূল্য প্রায় ৪ হাজার কোটি টাকা। ভুট্টাতেল তৈরির পাশাপাশি ভুট্টা থেকে কর্ণ ফেক্স, কর্ণ চিপস তৈরি করাও সম্ভব।  সম্পাদনা: বাশার নূরু

 

 

 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়