শিরোনাম
◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:১৭ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেনাশাসনের বিরুদ্ধে টানা দ্বিতীয় দিনের মতো উত্তাল মিয়ানমার

আসিফুজ্জামান পৃথিল: [২]রাষ্ট্রের আগ্রাসন থেকে বাঁচতে শিল্পের সহায়তা নিচ্ছেন অনেক বিক্ষোভকারী।  [৩] দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তা দখল করে নিয়েছেন বিক্ষোভকারীরা। জানা গেছে, শহরটিতে ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। অভ্যুত্থানের পর সামান্য পরিসরে সেবা চালু ছিলো। বিক্ষোভকারী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির ছবি হাতে মিছিল করছেন। বিবিসি

[৪]এই বিক্ষোভের প্রতিক হিসেবে ব্যবহার হচ্ছে ওয়েব সিরিজ হাঙ্গার গেমের তিন আঙুলে স্যালুট দেওয়ার ছবি। অনেকে এর সমর্থনে লাল বেলুন নিয়ে হাজির হচ্ছেন। বিক্ষোভের সমর্থনে গাড়ি ও বাস থেকে একযোগে বাজানো হচ্ছে হর্ন। বিক্ষোভকারী মেও উইন এএফপিকে বলেন, ‘আামরা যতক্ষণ গণতন্ত্র না পাই, এই আন্দোলন চালিয়ে যাবো।’

[৫]অবশ্য এখন পর্যন্ত সামরিক জান্তা সরকারকে এই আন্দোলন ঠেকাতে তেমন উদ্যোগ নিতে দেখা যায়নি। তবে আন্দোলনকারীদের মতে, তারা খুব দ্রুতই খড়গহস্ত হবে। তারা বলছেন, পূর্বের অভিজ্ঞতা বলছে, সামরিক বাহিনী শুরুতে পর্যবেক্ষণ করে, এরপর চরম আঘাত করে। আল জাজিরা

[৬] অনেক মানুষ তাদের জানালায় লাল স্টিকার লাগিয়ে ন্যাশনাল লিগ ফর ডেমাক্রেসি-এনএলডির প্রতি সমর্থন জানিয়েছে। পুলিশ তাদের দাঙ্গার ঢাল ও কাঁটাতারের ব্যবহার করে রাস্তা অবরোধ করেছে। এছাড়া সাবধানতা হিসাবে কিছু জায়গায় জল কামান স্থাপন করা হয়েছে। এসময় বিক্ষোভকারীরা পুলিশকে গোলাপ এবং পানির বোতল দেয় এবং আহ্বান জানায় তারা যেন নতুন সরকারকে নয় বরং সাধারণ মানুষকে সমর্থন করে। দ্য গার্ডিয়ান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়