শিরোনাম
◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন? ◈ দুর্গাপূজার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য যে নতুন নির্দেশনা ◈ ক্রিকে‌টের তিন মোড়‌লের আপত্তিতে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ থেকে সরে এসে‌ছে আইসিসি ◈ ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ৬৫ হাজার ফুট উচ্চতায় ম্যাক ২.৪ গতির সেই রহস্যময় অভিযান! ◈ ‘দিন যাচ্ছে, বাজার খরচ বাড়ছে’: সবজির চড়া দামে বিপাকে রাজধানীবাসী ◈ কোচ বললেন অ‌ভিমা‌নের কিছু নেই, রোনা‌ল্ডোর জন‌্য দরজা খোলা, জিদান বললেন—এ বিদায় মেনে নেওয়া যায় না

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৫১ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাটোরের আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

শাহানুজ্জামান টিটু: [২] শনিবার নাটোর জেলাধীন সদর উপজেলার হালসা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি সদস্য মোঃ সুরুজ আলীর নেতৃত্বে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু’র হাতে ফুলের তোড়া উপহার দিয়ে বিএনপিতে যোগদান করেছেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ আলীসহ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাজেদ মণ্ডল উপস্থিত ছিলেন।

[৩] যোগদান অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বাগত জানিয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশে ভয়াবহ আওয়ামী দুঃশাসন চলছে। এই দুঃশাসন থেকে রক্ষা পেতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার বিকল্প নেই। বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। এই দলটি বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার পুণরুদ্ধারে জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। জনগণের বিজয় খুবই সন্নিকটে বলেও মন্তব্য করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

 

  • সর্বশেষ