শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৫৭ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে আল জাজিরা নিষিদ্ধের দাবি করেছে বিএফইউজে

বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে ক্ষুণœ করে দেশবিরোধী বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাতারভিত্তিক আল জাজিরার ধারাবাহিক হলুদ সাংবাদিকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ করে বাংলাদেশে আল জাজিরা নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।

আল জাজিরার হলুদ সাংবাদিকতার চিত্র তুলে ধরে আজ শুক্রবার এক বিবৃতিতে বিএফইউজে'র সভাপতি মোল্লা জালাল ও ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ বলেন, কাতার ভিত্তিক আল জাজিরা বরাবরই বাংলাদেশ বিরোধী ভূমিকা পালন করে যাচ্ছে। যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়াকে আন্তর্জাতিক অঙ্গণে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা তারা করেছে। তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ৩ থেকে ৫ লক্ষ বলে দাবি করে।

তারা আরো বলেন, বাংলাদেশে স্বাধীনতার পক্ষের লেখকদের "নাস্তিক বøগার" বলে কুৎসা ছড়িয়ে জামাতে ইসলামের রাজনৈতিক স্বার্থ হাসিলের কাজেও সক্রিয় ছিল আল জাজিরা। এছাড়াও, ৫ মে, ২০১৩ সালে হেফাজতে ইসলামের জ্বালাও পোড়াও কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ৫০ জনের অধিক নিহত হয়েছিল বলেও আল জাজিরা মিথ্যা সংবাদ প্রচার করে, যার সমর্থনে তারা আজ পর্যন্ত একটি দালিলিক বা অন্য কোনো প্রমাণও হাজির করতে পারেনি।

বিবৃতিতে বিএফইউজে'র সভাপতি মোল্লা জালাল ও ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ বলেন, মুসলিম ব্রাদারহুডের পক্ষে কাজ করা, সন্ত্রাসবাদে মদদ দেওয়া, উগ্র মতবাদ ও সহিংসতা উস্কে দেওয়া ও সরকার পতনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত, জর্ডান ও মিশরে আল জাজিরা নিষিদ্ধ করা হয়েছে। বহি:বিশ্বে বাংলাদেশের উজ্জল ভাবমূর্তি বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত আল-জাজিরাকে বাংলাদেশেও নিষিদ্ধের দাবি জানান তারা। একই সাথে বিএফইউজে সারাদেশে সাংবাদিকদের সকল সংগঠনকে এহেন দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান। প্রেসবিজ্ঞপ্তি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়