শিরোনাম
◈ ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প: আলজাজিরার বিশ্লেষণ ◈ আওয়ামী লী‌গের কার্যক্রমে নি‌ষেধাজ্ঞা আপাতত তুলে নেওয়ার কোনও পরিকল্পনা সরকা‌রের নেই : মির্জা ফখরুল ◈ এবার ইসরাইলের প্রতি সহায়তা না করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি ◈ ঈদের ছুটিতে পর্যটনে প্রাণচাঞ্চল্য ◈ শর্ত সাপেক্ষে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ-রিশাদরা ◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৮ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিঝুম মজুমদার : আমরা শেখ হাসিনার লোক, বঙ্গবন্ধুকন্যার লোক, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের লোক

নিঝুম মজুমদার : অনলাইনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি কিংবা সরাসরি আওয়ামী লীগ করে কিংবা ঠিক আওয়ামী লীগ করে না কিন্তু বঙ্গবন্ধুর ভক্ত কিংবা সাধারণ নাগরিক যাদের শেখ হাসিনার প্রতি একধরনের ভালো লাগা রয়েছে, এসব নানাবিধ সেক্ট-ভাগ-দল-দলিল-গ্রুপ-সমর্থক-ধারার নানাবিধ ব্যক্তিদের ভেতর ইন্টারনাল ক্যাচাল অনেক। এসব অনেক বিষয় প্রকাশ্যে আসে না। আল-জাজিরা-বার্গম্যান-তাসনীমদের এই পুরো ঘটনার পর এক অদ্ভুত ঘটনা ঘটে গেলে চোখের পলকেই।

কীসের ইন্টারনাল ক্যাচাল? কীসের নিজেদের ভেতর ঝগড়াঝাটি? কীসের কী! প্রত্যেকটি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি এক কাতারে দাঁড়িয়ে বলে গেলো একটি কথা। জানিয়ে গেলো একটি কথা। বুঝিয়ে দিলো একটি কথা। আমরা শেখ হাসিনার লোক, বঙ্গবন্ধুকন্যার লোক, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো প্রোপাগান্ডায় সব ভুলে এক হয়ে দাঁড়াই।

যে মানুষ তাঁর রাজনৈতিক সেক্ট, তাঁর রাজনৈতিক অবস্থান গোপন রাখতেন, তিনিও জানিয়ে গেলেন তিনি শেখ হাসিনার লোক। আমার এমন অসংখ্য বন্ধু-বান্ধবদের আমি গত দুইদিনে দেখেছি যারা নিতান্ত-ই রাজনীতির বাইরে থাকেন, এগুলো নিয়ে কথাও বলেন না, তিনিও প্রোফাইল পিকচার পরিবর্তন করে জানিয়ে দিয়েছেন সেই কথা। আমি শেখ হাসিনার লোক। জীবদ্দশায় এই অভূতপূর্ব দৃশ্য দেখে যাবার আনন্দটাও অন্য রকম। যদি আজ-ই অন্য ভূবনে পাড়ি জমাতে হয়, তাহলেও বুঝে যাবো, আমার মাটি, আমার দেশ, আমার বাংলাদেশ- রাজাকারের বাচ্চা, আলবদর, আল-শামস, আল-জাজিরাদের খপ্পরে পড়বে না। জনতা ঠিকি এক হয়ে দাঁড়িয়ে যাবে। এই আনন্দ কিংবা এই দৃশ্য উপভোগ করবার উচ্ছাসটাও অন্যরকমের। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়