শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩০ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]প্রধানমন্ত্রীকে জবি কর্মচারীদের খোলা চিঠি

জবি প্রতিনিধি:[২] হাজিরা ভিত্তিক চাকরি স্থায়ীকরণের আবেদন জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩০০ কর্মচারী। বুধবার প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো এক খোলা চিঠির মাধ্যমে এ আবেদন জানান দৈনিক মুজুরী ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা।

[৩] খোলা চিঠিতে তারা বলেন,  প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মমতাময়ী মা হিসেবে আপনি বাংলাদেশ ও বিশ্বের কাছে পরিচিত। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দৈনিক হাজিরা ভিত্তিক মাস্টার রোলে নিয়োজিত প্রায় তিনশত কর্মচারী খুব কষ্টে জীবনযাপন করছি।

[৪]আমরা দৈনিক ৫০০ টাকা বেতনে চাকরি করি। এর মধ্যে কেউ কেউ আমরা ১০ থেকে ১২ বছর ধরে চাকরি করছি। মাসে ১৮ অথবা ২০ দিন হাজিরায় আমাদের মাসিক বেতন দাঁড়ায় নয় কিংবা দশ হাজার টাকা। এর মধ্যে দুই ঈদ এবং শীত ও গ্রীষ্মকালীন সময়ে আমাদের মাসে ৮ দিনের মতো হাজিরা হলে বেতন দাঁড়ায় ৪ হাজার টাকা। এই পরিমাণ অর্থ দিয়ে আমরা আমাদের পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে অপারগ।

[৫] এসময় বর্তমানে দৈনন্দিন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির কথা উল্লেখ করে, সে তুলনায় তাদের মাসিক আয়ের এই অর্থ নগন্য বলেও উল্লেখ করেন তারা। এসময় চিঠিতে আবেদন জানিয়ে তারা বলেন, মমতাময়ী মা প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন আমাদের চাকরিটা স্থায়ীকরণে পদক্ষেপ নিলে আমরা ৩০০ কর্মচারীর সাথে ৩০০ পরিবারের প্রায় ১২ থেকে ১৫শ লোক দুই বেলা দুই মুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারব। এ বিষয়ে মমতাময়ী মায়ের দৃষ্টি আকর্ষণ করছি।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়