শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৫৪ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাউদাম্পটনের জালে ম্যানচেস্টার ইউনাইটেডের ৯ গোল

স্পোর্টস ডেস্ক : [২] সাউদাম্পটনকে পাত্তাই দিলো না ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ঘরের মাঠ সাউদাম্পটনকে ৯ গোলে উড়িয়ে দিয়েছে রেড ডেভিলসরা।

[৩] মঙ্গলবার (২ জানুয়ারি) ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরু এবং শেষ দিকে দুই লাল কার্ড পাওয়া সফরকারীদের গোল বন্যায় ভাসায় রেড ডেভিলসরা। জোড়া গোল করেছেন অ্যান্থনি মার্সিয়াল। এছাড়া একবার করে নিশানাভেদ করেছেন অ্যারন ওয়ান-বিসাকা, মার্কাস রাশফোর্ড, এডিনসন কাভানি, স্কট ম্যাকটমিনে, ব্রæনো ফার্নান্দেস ও ড্যানিয়েল জেমস। অন্য গোলটি আত্মঘাতী।

[৪] এদিন তৃতীয় দল হিসেবে সর্বোচ্চ গোলে জয়ের রেকর্ড ছুঁয়েছে ম্যান ইউ। মজার বিষয় হচ্ছে ইংলিশ লিগে সর্বোচ্চ গোল ব্যবধানের জয়ের সেরা তিনটি রেকর্ডই ম্যানচেস্টার ইউনাইটেড ও সাউদাম্পটনের দখলে। ১৯৯৫ সালে ইপসউইচ টাউনের বিপক্ষে ৯-০ ব্যবধানে জিতেছিল ইউনাইটেড। ২০১৯ সালে লেস্টার সিটিকে একই ব্যবধানে হারিয়েছিল সাউদাম্পটন। দুই বছর পর আবারও এমন ব্যবধান সামলে এলো।

[৫] এই জয়ে ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। ২১ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় লিভারপুল। - দ্য সান / আরটিভি

  • সর্বশেষ