শিরোনাম
◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩৪ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষাব্যবস্থার দক্ষতা নিশ্চিত ও যাচাইয়ে ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক অনুমোদন দিয়েছে সরকার

শরীফ শাওন: [২] উচ্চশিক্ষার জন্য ইউজিসি কর্তৃক ২০১৯ সালে প্রণীত ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক অব বাংলাদেশ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক ২০২০ সালে প্রণীত বাংলাদেশ কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্কের সমন্বয়ে একটি অভিন্ন ফ্রেমওয়ার্কের তৈরি করা হয়। এটিকে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক হিসেবে অনুমোদন করা হয়েছে।

[৩] সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ফ্রেমওয়ার্কে সমগ্র শিক্ষাব্যবস্থাকে দুটি অংশের মাধ্যমে মোট ১০ টি ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে প্রি-ব্যাচেলর এডুকেশন (লেভেল ১- লেভেল ৬) এবং ২য় ভাগে হায়ার এডুকেশন (লেভেল ৭ থেকে লেভেল ১০)।

[৪] ফ্রেমওয়ার্ক অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল তার কার্যক্রমে গতিশীলতা পাবে। প্রথম ভাগে শিক্ষাব্যবস্থার বিভিন্ন ধারার সাথে সমন্বয়ের মাধ্যমে আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় সংশোধনী সম্পন্ন করে ব্যবহার উপযোগী করতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়