শিরোনাম
◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য বৈঠক বললেন ভারতীয় হাইকমিশনার ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ◈ বড় পরাজয় দি‌য়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু বাংলাদেশের ◈ গোপালগঞ্জে ফের থানায় হামলা-অগ্নিসংযোগ, এবার মুকসুদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব ◈ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা, চাপে ভারত-বাংলাদেশ সম্পর্ক ◈ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল ও জনজীবন ◈ ইউরোপে যুদ্ধের আতঙ্ক নাকি সতর্ক প্রস্তুতি? নাগরিকদের ১০ দিনের খাবার-পানি মজুতের পরামর্শ ◈ ইউনূসের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি টিউলিপের, দাবি ‘হয়রানিমূলক মামলার’ শিকার ◈ নিকোলসের সেঞ্চুরি, ফিলিপসের ৯৪ রানে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২১, ০৭:১০ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২১, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালী চৌমুহনী পৌর নির্বাচনে সন্তোষ প্রকাশ ভোটারদের

মাহবুবুর রহমান: [২] নোয়াখালী চৌমুহনী পৌরসভা নির্বাচনে সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা গেছে ভোটারদের উপস্থিতি আগের চেয়ে ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে পুরুষ ও নারী ভোটারের সংখ্যা অনেক বেশি দেখা যাচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের অনিয়মের খবর পাওয়া যায়নি। ভোটাররা এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে তারা খুশি।

[৩] সকালে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন। এসময় তিনি কেন্দ্র পরিদর্শনে গিয়ে জানান, সকাল থেকে এখন পর্যন্ত আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি সেখানে সুস্থ এবং সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে। আর এখন পর্যন্ত কোনো ধরনের অনিয়মের খবর পাওয়া যায়নি। তবে সুস্থ এবং সুন্দর ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে ।

[৪] এ দিকে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী আক্তার হোসেন ফয়সাল, ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী জহিরউদ্দিন হারুন এবং স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্লা তারা ভোট নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। সকল প্রার্থী সুস্থ এবং সুন্দর নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেন।

[৫] ভোট গ্রহণের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে রয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যসহ মোবাইল টিম ও ১৫ নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছ।

[৬] অন্যদিকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার। সেখানে ভোটারদের উপস্থিতি চৌমুহনী পৌরসভার ভোটারদের চেয়ে উপস্থিতি কম রয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ