শিরোনাম
◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১, ০৫:৫১ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২১, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠান্ডা পানিতে ছুড়ে ফেলা হলো অভিনেত্রীকে, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক:  একে তো শীতকাল তার ওপর এই দিনই ছিল অভিনেত্রী শেহানাজ গিলের ২৭তম জন্মদিন। আর জন্মদিনের দিনই অভিনেত্রীকে ছুড়ে ফেলে হলো সুইমিং পুলে। শেহনাজ গিল বলিউডের মডেল ও অভিনেত্রী। সময় টিভি

শেহনাজ গিল বিগবসের প্রতিযোগী। ২৭তম জন্মদিনে কাছের বন্ধু ও পারিবারিক বন্ধুরা এবং সিদ্ধার্থ শুক্লা মিলে তাকে চ্যাংদোলা করে সুইমিং পুলে ছুড়ে ফেললেন। এ ভিডিওটি শেয়ার করেছেন ফটোগ্রাফার মানব মঙ্গলানি। মানব তার ইনস্টাগ্রাম প্রোফাইলে এ ভিডিও শেয়ার করেন।

সেখানে দেখা যাচ্ছে, শীতের পোশাক পরে আছেন শেহনাজ। সবাই মিলে তাকে ধরে এক থেকে ২৭ পর্যন্ত কাউন্ট করছেন আর দোলাচ্ছেন। এদিকে চিৎকার করছেন অভিনেত্রী। এর পর সবাই মিলে সুইমিংপুলে ফেলে দিলেন তাকে। কনকনে ঠান্ডায় কাঁপতে থাকেন অভিনেত্রী। এর পর কেক কেটে সেলিব্রেট করা হয় জন্মদিন।

শেহনাজ মাঝে মধ্যেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে লাইভ আসেন। সেখানে এসে নিজের মনের কথা ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। তিনি যে মেকাপ করতে জানেন না তাও স্বীকার করে নেন। এমনকি ভ্রু আঁকতে পর্যন্ত পারতেন না। শেহনাজ এখন ছিপছিপে গড়নের। তবে তাকে মোটা দেখতেই পছন্দ করেন ভক্তরা।

শেহনাজ জানিয়েছিলেন, মোটা হওয়ার জন্য তার ইন্ডাস্ট্রিতে কাজ পেতে অসুবিধা হয়েছিল। এমনকি তাকে অনেক কটূক্তিও শুনতে হয়েছিল। 'মোটাদের বলিউডে জায়গা নেই'- এ ধরনের কথাও তাকে শুনতে হয়েছে। সে সময় বডি শেমিংয়ের জন্য অপমানিত বোধ করতেন তিনি। তবে সে সব দিন পেরিয়ে গিয়েছে। আপাতত বলিউডে অনেক কাজ পাচ্ছেন তিনি। এমকি মডেলিংয়েও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Manav Manglani (@manav.manglani)

 

 

  • সর্বশেষ