শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১, ১০:৫৬ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২১, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজার ফার্মেসী থেকে বিদেশী মদ, বিয়ার, ফেন্সিডিলসহ আটক ১

হাবিবুর রহমান: [২] কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের এক ফার্মেসীতে বিক্রয় হচ্ছে বিদেশী মদ, বিয়ার, ফেন্সিডিলসহ নানা মাদকদ্রব্য। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদকসহ মোহন সেন (২৮) নামে একজনকে আটক করেছে কক্সবাজার র‌্যাব ১৫ এর সদস্যরা।

[৩] মঙ্গলবার (২৬ জানুয়ারী) রাত পৌনে ১০ টার দিকে শহরের কলাতলীর সী-প্যালেস হোটেলের সামনে মেসার্স মা' মেডিকো নামে একটি ফার্মেসী থেকে তাকে আটক করা হয়।

[৪] আটক মোহন সেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার রবি সেনের ছেলে। সে মেসার্স মা' মেডিকো নামে ফার্মেসীর মালিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার কথা স্বীকার করেছে বলে দাবি র‌্যাবের।

[৫] র‌্যাব কর্মকর্তারা জানান, মোহন সেন দীর্ঘদিন ধরে কক্সবাজারের হোটেল-মোটেল জোনে এসব বিদেশী মদ ও ফেন্সিডিল সরবারহ করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ফার্মেসীর ওষধের কাটুনের ভেতরে বিদেশী মদ রাম ৬০ বোতল, বিদেশী বিয়ার ২০ টি, ২০ বোতল ফেন্সিডিল ও বেশ কয়েক কাটন যৌন উত্তেজক ওষধ উদ্ধার করা হয়।

[৬] বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ফার্মেসীর আড়ালে সে এ ব্যবসা পরিচালনা করছিল। র‌্যাব জানতে পেরে তাকে এসব মাদকসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়