শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০১:৫৬ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]চীনে সোনার খনিতে আটকে পরা ১১ শ্রমিককে জীবিত উদ্ধার , এখনও নিখোঁজ ১০ শ্রমিক

তাবাসসুম সুইটি: [২]রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের এক ভিডিও ফুটেজে দেখা যায়, প্রথমে একজন শ্রমিককে, ঘন্টাখানেক পরেই আরও ১০ শ্রমিককে উদ্ধারে সক্ষম হয় তারা। হঠাৎ আলোর ঝলকানি থেকে চোখের দৃষ্টি রক্ষা করতে তাদের চোখ কালো কাপড়ে ঢেকে উপরে তোলা হয়। উদ্ধারের পরপরই তাদেরকে জরুরি ভিত্তিতে হাসপাতালে পাঠানো হয়। বিবিসি

[৩] গত ১০ জানুয়ারি চীনের শ্যানডং প্রদেশের হুসান নামের একটি স্বর্ণখনিতে বিস্ফোরণে কর্মরত ২২ জন শ্রমিক মাটির নিচে আটকা পরে। ধারণা করা হয়, মস্তিস্কে আঘাতপ্রাপ্ত হয়ে কিছুক্ষণের মধ্যেই একজন শ্রমিকের মৃত্যু হয়। আটকা পরা বাকি শ্রমিকদের বর্তমান অবস্থা কি তা এখনও নিশ্চিত করতে পারেনি উদ্ধারকারীরা।

[৪] মি. ডু জানান, এখনও জানা যায়নি উদ্ধারকারীরা কখন খনির ১৬ তম ধাপে পৌঁছাতে পারবে। আমরা ধারণা করছি, বাকি শ্রমিকরা এখনও সেখানে আছেন। সম্পাদনা : মোহাম্মদ রকিব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়