শিরোনাম
◈ দেশে পৌঁছেছে হাম-রুবেলাসহ ১০ টিকার নতুন চালান ◈ আমরা এই সি‌রি‌জে পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে ইতিহাস গড়তে চাই: কোচ ফিল সিমন্স ◈ টেস্ট সি‌রি‌জে বাংলাদেশকে আম‌লে নি‌চ্ছেন না শা‌হিন আফ্রিদি ◈ বিদ্যুতের দাম ইউনিটপ্রতি যত টাকা বাড়তে পারে ◈ হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ◈ বাংলা‌দেশ আইএমএফ এর কাছে ২ বি‌লিয়ন, বিশ্ব ব‌্যাং‌কের কা‌ছে ১‌ বি‌লিয়ন ডলার ঋণ চাইছে, জনজীবনে চাপ কি আরও বাড়বে   ◈ ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল  ◈ ২৪ দিনে রেকর্ড টিকা মজুত, ঘাটতির আশঙ্কা নেই: স্বাস্থ্যমন্ত্রী ◈ রাজধানীর ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন ◈ পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর প্রশাসনে শুদ্ধি অভিযান শুরু, অনেক আমলার দপ্তরে প্রবেশে নিষেধাজ্ঞা!

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ১০:০৯ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী’ শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

ইসমাঈল ইমু: [২] রোববার ঢাকাস্থ আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উম্মোচন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খান।

[৩] এসময় তিনি বলেন, করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী অনন্য নজির স্থাপন করেছেন। জাতির ক্রান্তিকালে দেশপ্রেমিক সেনাবাহিনী সব সময়ই এগিয়ে আসে করোনাকালে আবারও তাই প্রমানিত হলো। তিনি করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী শীর্ষক বইটির ইংরেজী, স্প্যানিস, চাইনিজসহ অন্যান্য ভাষায় প্রকাশেরও আহবান জানান।

[৪] অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

[৫] কালের আলো অনলাইন পত্রিকার ভারপাপ্ত সম্পাদক আবদুল্লাহ আল মামুন খান কর্তৃক সংকলিত 'করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী' শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসপিআর পরিদপ্তরের পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়