শিরোনাম
◈ বিশ্ববাজারে কমেছে তেলের দাম ◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৮:০৮ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জেএমবি সদস্য প্রিয়তির জামিন বাতিল

নূর মোহাম্মদ : [২] জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নারী সদস্য রাজধানীর আজিমপুর থেকে আটক হওয়া আফরিন ওরফে প্রিয়তিকে হাইকোর্টের দেয়া জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

[৩] আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। এর আগে গত বছরের ৮ জানুয়ারি তাকে জামিন দিয়েছিল হাইকোর্ট। ওই জামিন আবেদন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেটির শুনানি নিয়ে আপিল বিভাগ এই আদেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়