শিরোনাম
◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৫:০৮ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরুণের বিয়েতে পুলিশ পাহারা, কোভিড রিপোর্ট দেখিয়ে প্রবেশ করতে হবে অতিথিদের

বিনোদন ডেস্ক: আলিবাগের দ্যা ম্যানসন হাউসে আজ বসছে বরুণ ধাওয়ান-নাতাশা দালালের বিয়ের আসর। জানা গেছে, বিয়েতে বিশাল লোকসমাগম নয়। স্বল্প কিছু লোকজনই বিয়েতে আমন্ত্রিত। তবে আমন্ত্রিতরা শর্ত সাপেক্ষে ঢুকতে পারবেন বিয়ের আসরে। আর শর্তটি কিন্তু বেশ গুরুতর। কালের কণ্ঠ

ভাবছেন তো বিয়ের আসরে আমন্ত্রণ, তাও আবার শর্ত? হ্যাঁ আসলেই শর্ত মানতে হবে। শর্তগুলো হলো-

১. অতিথিদের স্পষ্ট জানানো হয়েছে, বরুণ-নাতাশার বিয়ের আসরে প্রবেশ করতে গেলে তাঁদের কভিড টেস্টের রিপোর্ট দেখাতে হবে। অতিথিদের ওয়েডিং প্ল্যানারদের কাছে তাঁদের কভিড রিপোর্ট জমা দিতে হবে। গোটা বিয়ের আসর জুড়ে থাকছে মাস্ক ও স্যানিটাইজার এর একাধিক কাউন্টার থাকছে।

২. এখানেই শেষ নয়। বরুণ-নাতাশার বিয়ের আসরে ফোন ব্যবহার করতে পারবেন না হোটেলের কর্মীরা। যাতে কেউ বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস না করতে পারেন সেকারণেই এই ব্যবস্থা। তবে আমন্ত্রিত ৫০ জন অতিথিদের ক্ষেত্রেও একই নিয়ম থাকছে কিনা তা অবশ্য স্পষ্ট নয়।

এদিকে বিয়ের আসরের সামনে অর্থাৎ আলিবাগের দ্যা ম্যানসন হাউসের সামনে যাতে অবাঞ্ছিত ভিড় না হয়, সেকারণে ইতোমধ্যেই বসেছে পুলিশ প্রহরা।
প্রসঙ্গত, আজ ২৪ জানুয়ারি দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বে বরুণ ধাওয়ান, নাতাশা দালাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়