শিরোনাম
◈ নারায়ণগঞ্জের সেই রিসোর্টকাণ্ড ইস্যুতে যা বললেন মামুনুল হক (ভিডিও) ◈ ‘অভিযোগ পেলেই ব্যবস্থা’, দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: মন্ত্রী-এমপিদেরও ছাড় নয়, হুঁশিয়ারি তারেক রহমানের ◈ ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে বিভ্রান্তি, আবেদন করে রিজেক্ট হচ্ছেন অনেকে, জুন শেষে চালুর আশায় ঢাকা ◈ জ্বালানি সংকটের শঙ্কা নেই: মে মাসে আমদানি ৫ লাখ টনের বেশি ◈ ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা–কামাল মাওলা মসজিদকে সরস্বতী মন্দির ঘোষণা হাইকোর্টের ◈ বাংলা‌দে‌শের কা‌ছে টেস্ট হা‌রের পর পাকিস্তান দলকে আইসি‌সি মোটা অঙ্কের জরিমানা কর‌লো ◈ হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু ◈ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে ধ্বংস হচ্ছে ফসল, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা, বিপন্ন উপকূলীয় মানুষের জীবন ◈ মিসাইল ছোড়া ছাড়াই ইরান চুক্তি সফল করেছিলাম: বারাক ওবামা ◈ প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল টিনের চালাসহ এক ব্যক্তিকে, ভাঙল হাত-পা (ভিডিও)

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৫:৫৭ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানের দুলে ২২ হাজার ইউরোর মাদক!

ডয়চে ভেলে : কানের দুলের ভেতর লুকানো প্রায় ২২ হাজার ইউরো মূল্যের মাদক ধরা পড়েছে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে৷ শুক্রবার এ তথ্য জানিয়েছে ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্ট কাস্টমস৷

কানের দুলে লুকানো ছিল ২০০ গ্রাম হেরোইন এবং ১২০০ গ্রাম অ্যাম্ফিটামিন লুকানো ছিল একটি ছোট্ট টুলের ভেতরে৷ মাদকসহ দুটো প্যাকেটই আফ্রিকা থেকে কুরিয়ার সার্ভিসে পাঠানো হয়েছে৷ জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের বিমানবন্দরে প্যাকেটগুলো স্ক্যান করার সময় কাস্টমস অফিসাররদের সন্দেহ হওয়ায় সেগুলো খোলা হয়৷ যদিও ভেতরে হস্তশিল্পের পণ্য থাকার কথা প্যাকেটের গায়ে স্পষ্ট করে লেখা ছিল কিন্তু ভেতরে পাওয়া গেল মাদক৷

মাদকসহ প্যাকেট দুটো গত ৩০ ডিসেম্বর ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পৌঁছায়৷ তবে শুল্কবিভাগ কৌশলগত কারণে বিষয়টি এতদিন গোপন রেখে শুক্রবার প্রকাশ করেছে৷ গ্রন্থনা: ফরহাদ বিন নূর

  • সর্বশেষ
  • জনপ্রিয়