শিরোনাম
◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৬:৫৫ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোবাইল অ্যাপসে জুয়া, মুলহোতা গ্রেপ্তার

ইসমাঈল ইমু : [২] ক্যাসিনোর আদলে অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে আলমাছ প্রধান (৩৯) নামে এক জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে তার কাছ থেকে জুয়া খেলার নগদ ২ লাখ ৬৫ হাজার টাকা, জুয়া খেলার অ্যাপস সংবলিত ৫টি মোবাইল, একটি ৫ লাখ টাকার ব্ল্যাংক চেক ও ২টি এটিএম কার্ড উদ্ধার করা হয়।

[৩] বৃহস্পতিবার চাঁদপুরের মতলব দক্ষিণ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

[৪] কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গ্রেপ্তারকৃত আলমাছ দীর্ঘদিন ধরে মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে আসছিলো।

[৫] র‌্যাব আরও জানায়, তার এই অপকর্মের সঙ্গে অনেকেই জড়িত রয়েছে। তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ক্যাসিনো ও জুয়ার মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়