শিরোনাম
◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৬:২৫ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬৪ জেলাভিত্তিক বিটিভির ‘বাংলাদেশের হৃদয় হতে’ ম্যাগাজিন অনুষ্ঠানে এবার থাকছে বন্দর নগরী চট্টগ্রাম, প্রচার আজ

ইমরুল শাহেদ: বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ সাধারণত দেশের বিভিন্ন জেলায় এবং ঐতিহাসিক স্থানসমূহে ধারণ করা হয়ে থাকে। এবার এই বিটিভিতে নির্মিত হয়েছে আরও একটি বিনোদনমূলক অনুষ্ঠান ‘বাংলাদেশের হৃদয় হতে’। দেশের ৬৪টি জেলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, মানুষের জীবন-জীবিকা, পোশাক-পরিচ্ছদ, খাবার, ভাষার ভিন্নতা সবকিছুই তুলে ধরা হবে এ অনুষ্ঠানের মাধ্যমে। যার মাধ্যমে দর্শক বিনোদন পাওয়ার পাশাপাশি দেশের প্রতিটি জেলার ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি সম্পর্কেও ধারণা পাবেন। ‘বাংলাদেশের হৃদয় হতে’ অনুষ্ঠানের এবারের পর্বটি সাজানো হয়েছে বাণিজ্যিক নগরী চট্টগ্রামকে ঘিরে।

ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে অসহযোগ আন্দোলন, ১৯৪৭ এর দেশভাগ, ১৯৫২’এর ভাষা আন্দোলন, ১৯৬২ এর শিক্ষা আন্দোলন, লালদীঘি ময়দান থেকে ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ছয়দফা ঘোষণা, ৬৯’এর গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ বাঙালি জাতির প্রতিটি স্বাধিকার আন্দোলনের সঙ্গে চট্টগ্রামের নাম জড়িয়ে রয়েছে। এছাড়াও প্রাচীনকাল থেকে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সমৃদ্ধিতে চট্টগ্রামের অবদান অনস্বীকার্য। চট্টগ্রামের আঞ্চলিক গানের রয়েছে সমৃদ্ধ ইতিহাস। শেফালী ঘোষ ও শ্যামসুন্দর বৈষ্ণবকে বলা হয় চট্টগ্রামের আঞ্চলিক গানের সম্রাট ও সম্রাজ্ঞী। মাইজভান্ডরী গান ও কবিয়াল গান চট্টগ্রামের অন্যতম ঐতিহ্য। কবিয়াল রমেশ শীল একজন বিখ্যাত কিংবদন্তি শিল্পী। জনপ্রিয় ব্যান্ড সোলস, এলআরবি, রেনেসাঁ, নগরবাউলের জন্ম চট্টগ্রাম থেকেই।

এছাড়া এশিয়া মহাদেশের দুটি জাতি-তাত্ত্বিক জাদুঘরের মধ্য চট্টগ্রামের জাতিতাত্ত্বিক জাদুঘর অন্যতম। চট্টগ্রাম মানেই সমুদ্র বন্দর আর পতেঙ্গা সমুদ্র সৈকত, রুই জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী, কর্ণফুলী টানেল, জাহাজভাঙ্গা শিল্প, প্রগতি ইন্ড্রাস্ট্রিজ, লবণ চাষ, জব্বারের বলিখেলা, ঐতিহ্যবাহী গণভোজ মেজবান, শুটকি ও বেলা বিস্কুট। এর সব কিছুরই আঁচ থাকছে অনুষ্ঠানটিতে। আছে চট্টগ্রামের শিল্পী রবি চৌধুরী, সন্দীপন, ইলমা, শিমুল শীল, রন্টি ও আনিকার পরিবেশনা।

জগদীশ এষের পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহজামান মিয়া। আলিফ চৌধুরী ও নাহিদা আফরোজ সুমির উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ ২২ জানুয়ারি শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে।

  • সর্বশেষ