শিরোনাম
◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ!

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০৫:৩৪ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিরাট কোহলির পর অধিনায়ক হবেন শুভমান গিল, দাবি কংগ্রেস নেতা থারুরের

স্পোর্টস ডেস্ক : [২] ব্রিসবেনে মাত্র ৯ রানের জন্য শতরান পাননি। তবে নিজেকে চিনিয়েছেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার শুভমান গিল। ২১ বছরের তরুণের খেলা দেখে আর সকলের মতোই মুগ্ধ হয়েছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা শশী থারুরও। এক স্পোর্টস ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, এই ছেলেই একদিন ভারতের হয়ে মাঠে টস করতে নামবেন। বিরাটের পর গিলকেই টিম ইন্ডিয়ার পরবর্তী অধিনায়ক দেখছেন থারুর।

[৩] তার কথায়, এই ছেলেটিকে দেখলে বোঝা যায় ওর মাথাটা কতটা পরিণত। আগামী কয়েক বছর যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তবে বিরাটের পর গিল হবে অধিনায়ক। আর এ বিষয়ে কোনও সন্দেহ নেই। কী অসামান্য আত্মনিয়ন্ত্রণ। আমার মতে, গিলের ভবিষ্যৎ উজ্জ্বল। গিলের আত্মবিশ্বাস দেখে চমকে গিয়েছেন বলে জানিয়েছেন থারুর।

[৪] প্রথম টেস্টে ভারতের ৩৬ অল আউটের ধাক্কার পরে দ্বিতীয় টেস্টে দলে আসেন গিল। প্রথম ইনিংসে ৪৫ রান করে নিজের জাত চেনান। সব মিলিয়ে ৬ ইনিংসে ২৫৯ রান তার। কেবল শশীই নন, দেশের ক্রিকেট ভক্তরা রীতিমতো আপ্লুত তরুণ তারকার ব্যাটিং বিক্রমে। তবে ব্রিসবেনে শতরান না পাওয়ায় মন খারাপ গিলের বাবার। বলেছেন, ‘শতরান পেলে আত্মবিশ্বাস আরও বাড়তো। এত ভাল খেলেও কীভাবে যে শরীর থেকে দূরে ওভাবে শটটা খেলতে গেলো। - আজকাল / জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়