শিরোনাম
◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ০৩:১৮ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দশ দিনে জিরানি খাল হতে ২০ হাজার টন মাটি-বর্জ্য, দুই বক্স কালভার্ট হতে ৬৫০ টন বর্জ্য অপসারণ

সুজিৎ নন্দী: [২] ঢাকাবাসীকে জলাবদ্ধতার কবল থেকে মুক্তি দিতে ডিএসসিসি ক্রাস প্রোগ্রামের আওতায় পরিচালিত তিনটি খাল ও দুটি বক্স কালভার্ট হতে বর্জ্য অপসারণ ও চ্যানেল পরিষ্কার কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে। শুক্রবার বাদে ৭ জানুয়ারি হতে শুরু হওয়া এই কার্যক্রম প্রতিদিন চলমান রয়েছে।

[৩] চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম প্রসঙ্গে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বদরুল আমিন বলেন, জিরানী, মান্ডা ও শ্যামপুর খাল হতে আমাদের বর্জ্য উত্তোলন ও চ্যানেল পরিষ্কার কার্যক্রম চলমান রয়েছে। একই সাথে পান্থপথ ও সেগুনবাগিচা বক্স কালভার্ট হতেও আমাদের বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান আছে।

[৪] তিনি আরো বলেন, ইতোমধ্যে আমরা পান্থপথ বক্স কালভার্টের ২৯টি পিটের মধ্যে ২৮টি পিটের মুখ হতে বর্জ্য অপসারণ করেছি এবং সেগুনবাগিচা বক্স কালভার্টের ১৩টি পিট হতে বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছি। কিন্তু দুই পিট এর মধ্যবর্তী অংশে আমরা ড্রেজারসহ নানা রকম যন্ত্র ব্যবহার করলেও কাজটি এখনো বেশ জটিল পর্যায়ে রয়ে গিয়েছে।

[৫] এছাড়া সোমবার নগরীর মান্ডা খালের সীমানার মধ্যে থাকা এবং টিটি পাড়ায় ওয়াসা পাম্প হাউজের সীমানা ঘেঁষে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সম্পাদনা: বাশার নূরু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়