শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ০৭:০৪ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর খিলগাঁওয়ে বন্ধুদের দিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

ডেস্ক রিপোর্ট : রাজধানীর খিলগাঁওয়ে দাম্পত্য কলহ মীমাংসার নামে একটি বাসায় ডেকে নিয়ে বন্ধুদের দিয়ে স্ত্রীকে (২৫) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামীর নাম আয়উব আলী (৬৫)। গতকাল রোববার (১৭ জানুয়ারি ২০২১) দুপুরে ওই নারী খিলগাঁও থানায় স্বামীসহ ছয়জনকে আসামি করে ধর্ষণের মামলা করেছেন।

গত ১২ জানুয়ারি এই ধর্ষণের ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ওসি মো. ফারুকুল আলম। তিনি বলেন, ‘ভিকটিম অভিযোগ করেছেন গত ১২ জানুয়ারি তার স্বামী বন্ধুদের দিয়ে ধর্ষণ করায় তাকে। আমরা আজ দুপুরে অভিযোগ পেয়ে আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি।’

নারীর খালাতো ভাই আবুল হোসেন গণমাধ্যমকে জানান, আমার বোন অভিযুক্ত স্বামীর দ্বিতীয় স্ত্রী। অভিযুক্ত আয়উব আলীর বাড়ি মানিকগঞ্জ। পারিবারিক কলহের জেরে গত এক মাস ধরে তার বোন আলাদা থাকছেন। গত ১২ জানুয়ারি দুপুরে ওই স্বামী পরিবারিক কলহ মিটানোর কথা বলে এক বন্ধুর বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে কিছু বুঝে ওঠার আগেই পাঁচ বন্ধুকে দিয়ে পালাক্রমে ধর্ষণ করায়।

এদিকে, ভিকটিম তার খালাকে ঘটনা খুলে বলার পর শারীরিকভাবে অসুস্থতা বোধ করায় তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত পুলিশ ঘটনাটি জেনে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করায়। পরে চিকিৎসা শেষে গতকাল শনিবার ভিকটিমকে ওসিসি থেকে ছাড়পত্র দেয় চিকিৎসকরা।
সূত্র- বিডি-প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়