শিরোনাম
◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ১১:৩১ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হন্ডুরাস থেকে যুক্তরাষ্ট্রের সীমান্তে অভিবাসী স্রোত, বাইডেনের প্রতিশ্রুতি পালনের আহবান

রাশিদুল ইসলাম : [২] বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে এধরনের অভিবাসীদের প্রতি কঠোর আচরণ করা হয়েছিল। নির্বাচনী প্রচারভিযানে ডেমোক্রেট জো বাইডেন ক্ষমতায় গেলে ট্রাম্পের নীতি পাল্টে ফেলার আশ্বাস দিয়েছিলেন। এখন হন্ডুরাস থেকে সহস্রাধিক অভিবাসীর স্রোত এসে ঠেকেছে যুক্তরাষ্ট্রে সীমান্তে। তারা বাইডেনের প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়। আরটি

[৩] অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করছে এমন সংগঠন পুয়েবলো সিন ফ্রন্টটিয়ার্স যারা সীমান্তে বিশ্বাস করে না এবং সংগঠনটির পক্ষ থেকে ফক্স নিউজকে বলা হচ্ছে বাইডেন প্রশাসনের উচিত অভিবাসীদের উষ্ণ সম্বর্ধনা দেওয়া।

[৪] গুয়াতেমালার কর্মকর্তারা বলছেন অন্তত ৯ হাজার অভিবাসী এখন যুক্তরাষ্ট্রে ঢুকে পড়ার অপেক্ষায় রয়েছে।

[৫] দারিদ্র, গ্যাং সন্ত্রাস ও আবহাওয়া দুর্যোগ থেকে মুক্তি পাওয়ার জন্যে এসব অভিবাসী হন্ডুরাস ছেড়ে যুক্তরাষ্ট্রে থিতু হতে চায়। এদের প্রায় সবাই পায়ে হেঁটে মেক্সিকো সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে যেতে চাচ্ছে।

[৬] এদের একজন ৪০ বছরের অগাস্টিনা রডরিগেজ বলেন আমরা ইতিমধ্যে গুয়েতেমালায় এসে পড়েছি। যুক্তরাষ্ট্রের দিকে ফের হাঁটছি।

[৭] ট্রাম্প মেক্সিকো সীমান্তে এই অভিবাসীদের ঠেকাতে দেওয়াল নির্মাণে বরাদ্দ দিয়েছিলেন। এ নিয়ে মেক্সিকোর কাছে প্রেসিডেন্ট ট্রাম্প দেওয়াল নির্মাণের খরচও চেয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়