শিরোনাম
◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ১১:১২ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশে আল কায়েদা নেই, চীনের সঙ্গে সম্পর্কে ফাটল ধরানোর মার্কিন অপচেষ্টা

মাসুদ হাসান: [২] কল্যাণ পার্টির চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সঠিক তথ্যের অভাবে বাংলাদেশের পরিস্থিতি সঠিক অনুধাবন করতে পারেননি।

[৩] অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ কে মোহাম্মদ আলী শিকদার বলেন, মার্কিনিদের স্বার্থ আছে যেখানে, সেখানে তারা এ ধরনের বক্তব্য দিয়ে থাকেন। যেখানে তাদের স্বার্থ আছে বলে মনে করেন সেদেশেই তারা আলকায়দা বা জঙ্গি দেখেন।

[৪] তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা দায়িত্বরত আছেন, তাদের সতর্ক হয়ে বোঝা দরকার; এই সময় মাইক পম্পেও হঠাৎ কেন আলকায়দার হামলার আশঙ্কা করলেন। বাংলাদেশ কোনো চক্রান্তের শিকার হতে যাচ্ছে কিনা সে বিষয়ে আমাদের আরও সর্তক হওয়া উচিত, বোঝা দরকার আমেরিকানদের আসলে উদ্দেশ্য কী।

[৫] দুই নিরাপত্তা বিশ্লেষকই বলেন, আশির দশকে আমেরিকানরাই এই আলকায়দা বানিয়েছে অস্ত্র ও অর্থ দিয়ে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়