শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ০১:১৯ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্য হিন্দুর প্রতিবেদনে দাবি, বাংলাদেশের টিকার ডোজ কবে সরবরাহ করা হবে এটি নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিছু জানান নি

লিহান লিমা: [৩] মহামারী সংক্রমণের শুরু থেকেই দক্ষিণ এশিয়ার প্রতিবেশি দেশগুলোকে করোনা ভাইরাসের টিকা সরবরাহের সহায়তার আশ্বাস দিয়ে আসছিলো ভারত। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, অভ্যন্তরীণ ব্যবহারের জন্য করোনার টিকার উৎপাদনের মাত্রা খতিয়ে দেখা হচ্ছে। সেক্ষেত্রে অন্য দেশগুলোতে টিকা সরবরাহে সময় লাগবে। দ্য হিন্দু

[৪] এই সময় প্রতিবেশি দেশগুলোকে টিকা সরবরাহের প্রতিশ্রুতি সম্পর্কে প্রশ্নে সাংবাদিকদের ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘আমাদের দেশে মাত্র টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রেক্ষিতে অন্য দেশগুলোতে টিকা সরবরাহের তারিখ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা টিকা উৎপাদনের মাত্রা পর্যবেক্ষণ করছি। বিষয়টি নিয়ে সিদ্ধান্তে আসতে কিছুটা সময় লাগবে।’

[৫] নেপাল বলেছে, শুক্রবার নয়াদিল্লীতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যকার বৈঠকে টিকা সরবরাহের চুক্তি করা হবে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়