শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২১, ০৫:৩১ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২১, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুরান ঢাকা মেতেছে ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব

অপূর্ব চৌধুরী: [২] পুরান ঢাকায় অন্যতম এক আমেজ দেখা যায় ঐতিহ্যবাহী সাকরাইন তথা ঘুড়ি উৎসবে। পৌষ মাসের শেষ দিনে পুরান ঢাকার বাসিন্দারা রঙ বেরঙের কাগজ কেটে মেতে উঠে পাখি, ফুল, বিভিন্ন দৃশ্যপট ও ঘুড়ি বানানোর নেশায়। উড়ন্ত রঙিন ঘুড়িতে দিনব্যাপী ছেয়ে থাকে পুরান ঢাকার আকাশ।

[৩] হিন্দু ধর্মাবলম্বীরা উনিশ শতকের শুরুতে পৌষ সংক্রান্তি বা সাকরাইন উৎসব পালন করলেও কালের বিবর্তনে ধর্ম-বর্ণ পেরিয়ে এটি এখন পুরান ঢাকাবাসীর কাছে একটি আনন্দদায়ক ও নান্দনিক উৎসবে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এই দিনটিকে বেশ উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়েই উদযাপন করে।

[৪] সকাল থেকেই পুরান ঢাকার আকাশে ছিল রঙ বেরঙের নানা ঘুড়ির হীরক রাজত্ব। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ঘুড়ির আধিক্য।উৎফুল্লতার সাথে ঘুড়ি উড়াতে দেখা যায় ছোট থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষকে। অন্ধকার নামতেই মনোমুগ্ধকর আলোকসজ্জায় ফুটে উঠে সমগ্র পুরান ঢাকা। পাশাপাশি উচ্চস্বরে চলতে থাকে সাউন্ড সিস্টেম।

[৫] পুরান ঢাকার গেন্ডারিয়া, দয়াগঞ্জ, লক্ষ্মীবাজার,শাঁখারিবাজার, ধূপখোলা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সদরঘাট সহ বিভিন্ন অলি গলিতে সাকরাইনের প্রস্তুতিস্বরূপ বাসার ছাদে সুতা শুকানো ও বোনার ধুম শুরু হয়েছিল তিন চার দিন আগে থেকেই।

[৬] ঢাকার বিভিন্ন স্থান থেকে অনেকেই এই সাকরাইন উৎসব দেখতে পুরান ঢাকায় আসে। গাবতলী থেকে হেময় দেব পুরান ঢাকার গেন্ডারিয়ায় তার পিসির বাসায় এসেছেন আজকের এই উৎসব উপভোগ করার জন্য।তিনি বলেন, আজকের এই দৃষ্টিনন্দন দৃশ্য দেখার জন্য এসেছি। ঘুম থেকে উঠার পরেই আকাশে হরেক রকমের ঘুড়ির সমারোহ দেখছি। উপভোগ করতে পারছি আজকের এই বিশেষ দিন।

[৭] পৌষ মাসের শেষ দিন উপলক্ষে নতুন চাল দিয়ে নানা রকমের পিঠা খেয়ে ঘুড়ি উড়ানোর এই রেওয়াজ প্রায় ৪০০ বছর পুরনো।

[৮] এবারের সাকরাইন উৎসবে নতুন মাত্র যোগ হয়েছে দক্ষিণ সিটি করপোরেশনের অভিষেক আয়োজনের মধ্য দিয়ে। দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বিকেলে নগরীর ৪৩ নম্বর ওয়ার্ডে সাকরাইন উৎসব-১৪২৭ এর উদ্ধোধন করেন।এবার দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে আয়োজিত হয়েছে সাকরাইন উৎসব।

  • সর্বশেষ