শিরোনাম
◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ ◈ ইরানের কাছে অস্ত্র সরবরাহে কড়া বার্তা, ৫০% শুল্কের ঘোষণা ট্রাম্পের ◈ সাবেক ক্রীড়া উপদেষ্টা গায়ের জোরে বিসিবি দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড, সংসদে হাসনাত আব্দুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ১০:৪৫ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পম্পেও সর্বদা একজন মিথ্যাবাদী ও কসাই: ঢাকায় চীন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন

কূটনৈতিক প্রতিবেদক: [২] বাংলাদেশে আল কায়েদার অস্তিত্ব নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর মন্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশের দেওয়া প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে পোষ্ট করে সঙ্গে নিজের দেওয়া প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন ঢাকায় নিযুক্ত চীন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান।

[৩] তিনি লিখেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সব সময় ঘৃণা এবং আগুন লাগাতে ব্যস্ত থাকেন।

[৪] অপর এক পোস্টে তিনি লিখেন, চীন উন্নয়নের নতুন যুগে প্রবেশ করেছে। জিনজিয়াংয়ের তথাকথিত ‘জোরপূর্বক শ্রম’ পশ্চিমা দেশগুলির নির্দিষ্ট প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের দ্বারা মিথ্যা প্রচারনা ছাড়া আর কিছুই নয়।

[৫] জিনজিয়াংয়ে স্থানীয় জনগণের কর্মসংস্থানের মৌলিক অধিকারকে কার্যকরভাবে রক্ষায় ইতিবাচক শ্রম ও কর্মসংস্থান নীতিমালা কার্যকর করা হয়েছে।

[৬] জিনজিয়াংয়ের জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের শ্রমিকরা তাদের নিজস্ব ইচ্ছা অনুযায়ী তাদের পেশা বেছে নেয়, স্বেচ্ছায় তাদের নিয়োগকর্তাদের সাথে সমতার ভিত্তিতে চুক্তি স্বাক্ষর করে এবং যথাযথ বেতন পায়।

[৭] উইঘুর সম্প্রদায়ের ইস্যুতে বিভিন্ন সময় দাবি করা তথ্যকে ভিত্তিহীন গুজব বলে উল্লেখ করেন হুয়ালং ইয়ান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়