শিরোনাম
◈ গালফ দেশগুলোর সঙ্গে আকাশ প্রতিরক্ষায় বিলিয়ন ডলারের চুক্তি চূড়ান্ত করল ইউক্রেন ◈ আদালতের সিদ্ধান্ত আসার আ‌গেই ট্রফি নিয়ে প্যারেড সেনেগালের ◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০৫:৫৮ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোর গ্যাং নিয়ন্ত্রণে দেশে প্রথমবারের মতো তৈরি হচ্ছে ডিজিটাল ডাটাবেজ

রায়হান রাজীব: [২] রাজশাহীতে যেসব অপরাধ সংগঠিত হচ্ছে তার বেশিরভাগই কিশোরদের সৃষ্টি। বাইক পার্টি, মাদকসেবন ও ব্যবসা, ছিনতাই, ইভটিজিং, খুন সবকিছুতেই কিশোর অপরাধীরা জড়িত। এসব কিশোর গ্যাং নিয়ন্ত্রণে গত অক্টোবর মাস থেকে কাজ শুরু করে পুলিশ।

[৩] এরইমধ্যে ৪ শতাধিক কিশোরকে আটক করে মুচলেকায় ছাড়া হয়। অনেককেই বিভিন্ন অপরাধে পাঠানো হয় কারাগারে। তাদের যাবতীয় তথ্য রেখে দেওয়া হয়েছে পুলিশের ডিজিটাল ডাটাবেজে। আর এমন কার্যক্রমে কমেছে অপরাধ।

[৪] রাজশাহীর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, ডাটাবেজে কিশোর অপরাধীদের যাবতীয় তথ্য সংরক্ষণ করা হচ্ছে। তারা কোথায় কোথায় যায়, তাদের ফোন নম্বর, বাড়ির ঠিকানা সব তথ্যই সংরক্ষণ করা হচ্ছে।

[৫] দ্রুত অপরাধী শনাক্তে নগরীকে ৫০০ সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে। এরইমধ্যে ২০০টি স্পটে সিসি ক্যামেরা লাগানো হয়েছে বলেও জানান পুলিশ কমিশনার।

[৬] অপরাধী সম্পর্কে দ্রুত তথ্য দিতে খোলা হয়েছে হ্যালো আরএমপি অ্যাপ। এ থেকেও কাঙ্খিত সেবা পাবেন নগরবাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়