শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১, ০৩:১৩ রাত
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে কৃষি জমিতে পুকুর খনন করায় দুই এস্কেভেটর মেশিন জব্দ : চালকের জেল

আবু মুত্তালিব মতি: [২] ভুমি সংরক্ষন আইন উপেক্ষা করে বগুড়ার আদমদীঘি উপজেলায় কৃষি জমির মাটি কেটে পুকুর খননে মহোৎসব চলায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যামান আদালত। গত রবিবার (১০ জানুয়ারী) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিন ফের উপজেলার দক্ষিণ গনিপুর গ্রামের মাঠসহ আশে পাশের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে দক্ষিন গনিপুর মাঠে এক ব্যক্তি কৃষি জমিতে এস্কেভেটর মেশিন দিয়ে পুকুর খনন করায় সেখান থেকে দুইটি মেশিন জব্দ ও চালক শফিককে ৩দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত চালক শফিক পাবনা সদরের আমিনপুরের তজু শেখের ছেলে।

[৩] ভ্রাম্যমাণ আদালত জানান, আদমদীঘি উপজেলা সদরের কাশিমালা, জোড়পুকুরিয়া, দক্ষিন গনিপুর, চাঁপাপুর, কুন্দগ্রাম, নসরতপুরের বরবরিয়া, চাটখইর, ছাতিয়ানগ্রাম, সান্তাহারসহ বেশ কয়েকটি এলাকায় সরকারি ভুমি সংরক্ষন আইনকে উপেক্ষা করে একশ্রেনির জমির মালিক ধানি বা ফসলি জমিতে এস্কেভেটর মেশিন দিয়ে গভীর ভাবে মাটি কেটে অবাধে পুকুর খননের কাজ করে আসছিল।

[৪] গত ১০ জানুয়ারি রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিক্তিতে নির্বাহি ম্যাজিষ্ট্রেট সীমা শারমিন দক্ষিন গনিপুর মাঠে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জমিতে মাটি খনন কালে দুই এস্কেভেটর মেশিন জব্দ ও তার চালককে কারাদন্ড প্রদান করেন। এর আগে গত ৭ ডিসেম্বর কাশিমালা গ্রামের মাঠে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জমির মালিকের ৫০ হাজার টাকা জরিমানা, ৪টি এস্কেভেটর মেশিন জব্দ ও দুইজনকে কারাদন্ড প্রদান করেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়