শিরোনাম
◈ মৃত্যুর পরও মেলেনি পরিচয়, রাজধানীতে বাড়ছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা ◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ◈ ‌গেতাফেকে ৩-০ গো‌লে হারা‌লো বার্সেলোনা ◈ সৌদির পক্ষে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত ট্রাম্পের ◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১, ০৫:৩৮ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২১, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিকিৎসা শেষে দেশে ফিরেছেন অর্থমন্ত্রী

বাশার নূরু:[২] প্রায় দেড়মাস পর ফলোআপ চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রোববার রাতে সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। তাকে বহনকারী বিমানটি রাতেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

[৩] অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে এতথ্য জানিয়ে বলেন, অর্থমন্ত্রী গত ২৮ নভেম্বর ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। রোববার রাতে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তিনি। সোমবার থেকেই তিনি নিয়মিত দাপ্তরিক কাজকর্ম শুরু করবেন।

[৪] গত ২৮ নভেম্বর সিঙ্গাপুরে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে যেতে হয়েছিল অর্থমন্ত্রীকে। অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিদেশে থাকাকালীন অনলাইনের মাধ্যমে অর্থমন্ত্রী সার্বক্ষণিক দফতরের সঙ্গে যোগাযোগ রেখেছেন, দৈনন্দিন কাজকর্ম সম্পাদন করছেন এবং ভার্চুয়াল বিভিন্ন সভায় অংশগ্রহণ করেন।

[৫] এর আগে গত ২৩ ডিসেম্বর ভার্চুয়ালি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, সিঙ্গাপুরে আছি আমি ১৭ দিনের বেশি হয়েছে। ১৪ দিন কোয়ারেন্টিনে ছিলাম, ডাক্তার দেখাতে পারিনি। ইনফ্যাক্ট গত কয়েক দিন ধরে ডাক্তার দেখাচ্ছি।

  • সর্বশেষ