শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০৫:২৪ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভূঁইফোড় প্রতিষ্ঠান খুলে চাকরি প্রতারণা, আটক ৪

সুজন কৈরী: [২] ঢাকা জেলার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ৪ প্রতারককে আটক করেছে র‌্যাব-৪। চাকরিপ্রার্থী ১৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।  শনিবার আশুলিয়ার ‘তানহা এসোসিয়েটস লিমিটেড’ নামক ওই ভুয়া প্রতিষ্ঠানে অভিযান চালায় র‌্যাব-৪ এর একটি দল।

[৩] আটকরা হলেন- সবুজ কাজী (৩৩), শাওন মহলদার (২০), মাহবুব আলম (৪৫) ও আমিরুল ইসলাম (২৪)। প্রতারক চক্রটির অফিস থেকে ১৫জন চাকরিপ্রার্থী ভুক্তভোগী, ২০০টি রেজিস্ট্রেশন ফরম, ১০০টি নিয়োগ বিজ্ঞপ্তি, ৫০টি অঙ্গীকারনামা, ৩০টি যোগদান পত্র, ৫০টি অব্যাহতি ফরম, ২টি টাকা জমাদানের রশিদ, ১০টি পরিচয়পত্র এবং ১০টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।

[৪] র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, চক্রটি রাজধানীসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে বিভিন্ন নামে বেনামে ভ‚ঁইফোড় প্রতিষ্ঠান খুলতো। সেখানে দেশের বিভিন্ন স্থান থেকে মধ্যশিক্ষিত বেকার ও আর্থিকভাবে অস্বচ্ছল যুবক বা যুবতীদের আকর্ষনীয় ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে দীর্ঘদিন ধরে ভুক্তভোগীদের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছিলো। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং চক্রের সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়