শিরোনাম
◈ দিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও, বাঁচাও’ আর্তনাদে ভারী ঘটনাস্থল ◈ শিক্ষকদের জন্য বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ◈ ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড জোহেইরি মোলা ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের সুখবর, সোমবার থেকে টাকা পাবেন গ্রাহকরা ◈ চিকিৎসা পর্যটনে ভাটা, বাংলাদেশি রোগী টানতে প্রতিনিধি দল পাঠাচ্ছে কলকাতার হাসপাতাল ◈ অস্ত্রের মুখে ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: সাবেক সেনাসদস্যসহ গ্রেফতার ৯ ◈ নবম পে স্কেলে ৫ ধাপে বাড়বে পেনশন, কোন ধাপে কত? ◈ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ◈ বিদেশ ভ্রমণে বাংলাদেশিদের ডলার খরচের সীমা বাড়িয়ে ১৮ হাজার করল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২১, ১০:৩৬ দুপুর
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২১, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহমুদুল হাসান : বর্তমানের প্রগতিশীল প্রজন্মের প্রতিনিধিত্ব করেন মার্ক জাকারবার্গ, ডোনাল্ড ট্রাম্প নন

মাহমুদুল হাসান : ডোনাল্ড ট্রাম্প বিশ্ববাসীকে হতাশ করলেও আশার কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রজন্মের প্রতিনিধিত্ব করে না, তাকে রাজনৈতিক কারণে লাখো তরুণ ফলো করলেও আদর্শিক কারণে তাকে কেও মানে না। বর্তমানের প্রগতিশীল প্রজন্মের প্রতিনিধিত্ব করে মার্ক জাকারবার্গ, ডোনাল্ড ট্রাম্প নয়। তেমনিভাবে নরেন্দ্র মোদি প্রগিতিশীলতার প্রতিনিধিত্ব করে না, প্রতিনিধিত্ব করে জাস্টিন ট্রুডো। একইভাবে শেখ হাসিনা, খালেদা জিয়াও প্রগতিশীল প্রজন্মের প্রতিনিধিত্ব করে না, প্রতিনিধিত্ব করে নিউজল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিকা আন্ড্রে। তাই ডোনাল্ড ট্রাম্পের এমন কট্টর স্বার্থপর কাজের ব্যাপারে প্রজন্মের প্রতিনিধিরা কেমন রিঅ্যাক্ট করে সেটা দেখাও ছিল জরুরি এক বিষয়। তাদের কেউ হতাশ করেনি। তারা রাজনৈতিক স্টেটমেন্ট না দিয়ে স্পষ্ট ভাবে মানুষের ভোটের পক্ষে কথা বলেছে, সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, দায়িত্ব নিয়েই সত্য কথা প্রকাশ করেছে। সবচেয়ে আশা জাগিয়েছে ফেসবুকের কর্ণধার মার্ক জাকারবার্গ। ডোনাল্ড ট্রাম্পের মতো পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষটিও যখন মিথ্যা পোস্ট দেয় তখন সে বসে থাকেনি, সব মিথ্যা পোস্ট মুছে দিয়েছে। মানুষকে ভুল তথ্য দিয়ে পরিস্থিতি সহিংসতার দিকে নিয়ে যায় বলে ২৪ ঘন্টার জন্য আইডি ব্লক করে দিয়েছে। এরপর জাকারবার্গ নিজে ঘোষণা দিয়ে যতোদিন না জো বাইডেন ক্ষমতা গ্রহণ করবে ততোদিন ডোনাল্ড ট্রাম্পের আইডি ব্লক রাখবে বলে বিশ্ববাসীকে জানিয়েছে। এই ঘটনা আমাকে অনেক বেশি আশাবাদী করেছে। এই তাদের মতো সত্যবাদী, মানবতাবাদীরা যতো পৃথিবীর দায়িত্বে আসবে পৃথিবী ততো নিরাপদ হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ