শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২১, ০৮:১৫ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২১, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকের মতো এ্যাপ তৈরি করতে চান পাকিস্তানের ক্ষুদে প্রফেসর হাম্মাদ সাফি

ডেস্ক রিপোর্ট  : ফেসবুকের মতো এ্যাপ তৈরি করতে চান পাকিস্তানের নান্না প্রফেসর বা ক্ষুদে প্রফেসরখ্যাত হাম্মাদ সাফি। পাকিস্তানের একজন আলেমের মৃত্যুখবর তার নিজের ফেসবুক পেইজ থেকে শেয়ার করলে ফেসবুক তা মুছে দেয়। এরপর ফেসবুকের এ স্বেচ্ছাচারি কাজের জন্য ফেসবুকের প্রতি ক্ষোভ প্রকাশ করে এ ইচ্ছা ব্যক্ত করেন তিনি।

আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) নিজের পেইজে দেয়া এক স্টাটাসের মাধ্যমে একথা লিখেন তিনি। স্টাটাসে তিনি আরও লিখেন, ‘ফেসবুক আমার সাথে বারোটা বাজানোর জন্য নেমে এসেছে। মরহুম আল্লামা খাদিম হুসাইন রিজভী সাহেবের ইন্তেকালে আমার করা শোক পোস্ট ডিলিট করে দিয়েছে ফেসবুক। পাশাপাশি তারা আমার ফেসবুক পেইজ বন্ধ করার হুমকিও দিয়েছে। এই কাজ কি পশ্চিমা চরমপন্থী মানসিকতাকে প্রতিফলিত করছে না যে আমার দেশের একজন বয়স্ক ব্যক্তির জন্য লেখা ইতিবাচক শব্দগুলোও অপরাধের আয়নায় দেখছে? সারাবিশ্বের সরকারগুলোর কি উচিত না ফেসবুক চালানোর জন্য কোন নীতিমালা করা?

দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার ফেসবুকে আমাকে ফলো করার সংখ্যা পাঁচ, দশজন নয়। বরং পাঁচ মিলিয়নেরও বেশি। এখন ফেসবুক নিজের ইচ্ছায় শোক প্রকাশ পোস্ট ডিলিট করে। তারা বলছে যে আপনি আমাদের নিয়মের বিরুদ্ধে পোস্ট করেছেন। কিন্তু বুঝতে পারছি না আমি কিসের নিয়মের বিরুদ্ধে গেলাম। আমি তো শুধু সমবেদনা জানিয়েছি। এখনও আমার টুইটারে ফেসবুকে শেয়ার করা পোস্টটা পড়ে দেখতে পারেন, কী ভুল কথা আছে সেখানে? যার উপর ভিত্তি করে ফেসবুক আমাকে না জিজ্ঞেস করেই আমার পোস্ট ডিলিট করে দিয়েছে।

হ্যাঁ, পশ্চিমের অজ্ঞতা নিয়ে প্রতিদিন কঠোরভাবে সতর্ক করে দেওয়া মানুষটির ছবিও কিছু ছিল। মাত্র একটা ছবির এত ভয় আর ঘৃণা? এখন মনে হয় আমাদের সরকার ও প্রশাসন নিয়ন্ত্রিত চীনের মত আমাদের দেশের জনগণের জন্য একটি অ্যাপ তৈরি করার সময় এসেছে। বিশ্বজুড়ে মানুষের মধ্যে ঘৃণা ছড়ানোর জন্য ফেসবুকের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত। এরা এমন মানুষ যারা নিজ ইচ্ছায় কিছু করে আর তাদের জিজ্ঞাসা করার কেউ নেই!’

(হাম্মাদ সাফির ফেসবুক পোস্ট অবলম্বনে মোস্তফা ওয়াদুদ)

  • সর্বশেষ
  • জনপ্রিয়