শিরোনাম
◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী ◈ চীনের সঙ্গে সুপারসনিক ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইরান ◈ রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও)

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ০৮:১৩ সকাল
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়াশিংটন হামলার সময় এক পুলিশ সদস্যকে পিটিয়ে মেরেছে ট্রাম্প সমর্থকরা, নিশ্চিত করলো কর্তৃপক্ষ

আসিফুজ্জামান পৃথিল: [২] ক্যাপিটাল পুলিশ জানায় অফিসার ব্রায়ান ডি. সিকনিক দায়িত্ব পালনের সময় গুরুতর আহত হন। পরে তিনি হাসপাতালে মারা যান। সিকনিক ডিসি মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের হোমিসাইড ব্রাঞ্চে কাজ করতেন। সিএনএন

[৩] বিবৃতিতে বলা হয়েছে, অফিসার সিকনিক বুধবার দাঙ্গা সামাল দিচ্ছিলেন। এসময় তিনি প্রচণ্ড আহত হন। তিনি ডিভিশন অফিসে ফিরে আসেন এবং জ্ঞান হারান। এরপর তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি মারা যান।’ ওয়াশিংটন পোস্ট

[৪] বুধবারের দাঙ্গায় মারা যাওয়া ৫ম ব্যক্তি সিকনিক। এর আগে এক নারী গুলি খেয়ে ঘটনাস্থলেই, বাকিরা আহত অবস্থায় হাসপাতালে মারা যান। দাঙ্গার সময় ট্রাম্প সমর্থকরা সরাসরি পুলিশ সদস্যদের উপর হামলা চালায়। এসময় তারা পুলিশদের বেঈমান বলো অভিহিত করছিলো। অনেক পুলিশের দাঙ্গা নিয়ন্ত্রণ সামগ্রিও ভেঙে ফেলা হয়। এনপিআর

[৫] এই দাঙ্গাকারীদের ৯০ মিনিট আটকে রাখতে পেরেছিলো পুলিশ্ এরপরেও রিএনফোর্সমেন্ট না আসায় দরজা ভেঙে ক্যাপিটল ভবনে ঢুকে পড়ে ট্রাম্প সমর্থকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়