শিরোনাম
◈ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই ◈ গণপরিবহনে নতুন ভাবনা, ঢাকায় আসছে ট্রাম সার্ভিস ◈ দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ: কোন রুটে কত বাড়ল জানুন ◈ জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন  ◈ নাইজেরিয়ায় ২০২২ সালে অপহরণ ও হত্যার শিকার দুই সেনা সদস্যের দেহাবশেষ চার বছর পর উদ্ধার ◈ জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত ◈ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, জঙ্গি হামলা নিয়ে ভয়ের কারণ নেই: সিটিটিসি যুগ্ম কমিশনার ◈ যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক: শান্তি আলোচনায় বারবার আশার আলো, কিন্তু শেষ পর্যন্ত অনিশ্চয়তার ঘনঘটা ◈ মেধানির্ভর আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২১, ০৮:৫৩ সকাল
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২১, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সূর্য দিনে আলো দিবে ৫ ঘণ্টা, ৪ ডিগ্রিতে নামবে দেশের তাপমাত্রা!

ডেস্ক রিপোর্ট  : জানুয়ারি মাসে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তার মধ্যে একটি তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। তখন সূর্য গড়ে সাড়ে ৫ থেকে সাড়ে ৬ ঘণ্টা আলো দিতে পারে।

রোববার (৩ জানুয়ারি) জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান বলেন, ‘এই দুটি শৈত্যপ্রবাহই হবে ১২ জানুয়ারির পর। ১২ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাবে। অর্থাৎ শীত ওইভাবে পড়বে না। এখন রাতে যে তাপমাত্রা আছে, তা আরও বাড়বে। কনকনে শীত থাকবে না, কোনো কোনো জায়গায় মানুষ গরম অনুভব করবে। ১২ তারিখের পর থেকে তাপমাত্রা কমা শুরু করবে। দ্বিতীয় সপ্তাহের পর থেকে যেকোনো সময় তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে।’

জানুয়ারির দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কখনো কখনো দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

জানুয়ারি জুড়ে দেশের সব প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে। সূর্য গড়ে সাড়ে ৫ থেকে সাড়ে ৬ ঘণ্টা আলো দিতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

সূত্র- বিডিমর্নিং

  • সর্বশেষ
  • জনপ্রিয়